কোরান সূরা ত্বা-হা আয়াত 91 তাফসীর
﴿قَالُوا لَن نَّبْرَحَ عَلَيْهِ عَاكِفِينَ حَتَّىٰ يَرْجِعَ إِلَيْنَا مُوسَىٰ﴾
[ طه: 91]
তারা বললঃ মূসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা সদাসর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব। [সূরা ত্বা-হা: 91]
Surah Ta-Ha in Banglaজহুরুল হক সূরা বাংলা Surah TaHa ayat 91
তারা বললে -- ''আমরা কিছুতেই একে ঘিরে বসে থাকা ছেড়ে দেব না যে পর্যন্ত না মূসা আমাদের কাছে ফিরে আসেন।’’
Tafsir Mokhtasar Bangla
৯১. গো-বাছুর পূজার ফিতনায় পড়া লোকেরা বললো: আমরা এর পূজা করেই যাবো যতক্ষণ না মূসা ( আলাইহিস-সালাম ) আমাদের নিকট ফিরে আসেন।
Tafsir Ahsanul Bayan তাফসীরে আহসানুল বায়ান
ওরা বলেছিল, ‘আমাদের নিকট মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা কিছুতেই এর পূজা হতে বিরত হব না।’ [১] [১] ইস্রাঈলীদেরকে বাছুর পূজা এত ভাল লেগেছিল যে, তারা হারূন ( আঃ )-এর কথায় কর্ণপাত করল না এবং তার সম্মান ও ইবাদত ছাড়তে অস্বীকৃতি জানাল।
Tafsir Abu Bakr Zakaria bangla কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স
তারা বলেছিল, ‘আমাদের কাছে মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা কিছুতেই এর পূজা হতে বিরত হব না।
Tafsir ibn kathir bangla তাফসীর ইবনে কাসীর
৯০-৯১ নং আয়াতের তাফসীর: আল্লাহ তাআ'লা খবর দিচ্ছেন যে, হযরত মূসার ( আঃ ) ফিরে আসার পূর্বেই হযরত হারূন ( আঃ ) বানী ইসরাঈলকে অনেক বুঝিয়েছিলেন। তিনি তাদেরকে বুঝিয়ে বলেছিলেনঃ “ দেখো তোমাদেরকে পরীক্ষায় ফেলে দেয়া হয়েছে । তোমরা দয়াময় আল্লাহ ছাড়া আর কারো সামনে সিজদায় পতিত হয়ো না। তিনি সবকিছুরই খালেক ও মালেক। সবারই ভাগ্য নির্ধারণকারী তিনিই। মর্যাদা সম্পন্ন আরশের তিনিই মালিক। তিনি যা চান তাই করতে পারেন। তোমরা আমার অনুসরণ কর। আমি তোমাদেরকে যা করতে বলি তা কর এবং যা থেকে নিষেধ করি তা হতে বিরত থাকো।” কিন্তু ঐ উদ্ধত ও হঠকারী লোকগুলি উত্তরে বললোঃ “ মূসা ( আঃ ) ফিরে এসে আমাদেরকে নিষেধ করলে আমরা মেনে নিবে । কিন্তু তিনি ফিরে না আসা পর্যন্ত আমরা এই বাছুর পূজা হতে বিরত হবো না।” সুতরাং তারা হযরত হারূণের কথা প্রত্যাখ্যান করলো, তার সাথে বিবাদ করলো এবং তাঁকে হত্যা করতেও প্রস্তুত হয়ে গেল।
সূরা ত্বা-হা আয়াত 91 সূরা
| English | Türkçe | Indonesia |
| Русский | Français | فارسی |
| تفسير | Urdu | اعراب |
বাংলায় পবিত্র কুরআনের আয়াত
- আর তোমার পালনকর্তা এমন নন যে, জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া
- তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
- আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
- তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?
- কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
- তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
- সে বললঃ হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।
- এই পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক বৈ তো কিছুই নয়। পরকালের গৃহই প্রকৃত জীবন; যদি তারা জানত।
- আর এ কারণে যে, তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল
- যখন তাদের কাছে রসূলগণ এসেছিলেন সম্মুখ দিক থেকে এবং পিছন দিক থেকে এ কথা বলতে
বাংলায় কোরআনের সূরা পড়ুন :
সবচেয়ে বিখ্যাত কোরআন তেলাওয়াতকারীদের কণ্ঠে সূরা ত্বা-হা ডাউনলোড করুন:
সূরা TaHa mp3 : উচ্চ মানের সাথে সম্পূর্ণ অধ্যায়টি TaHa শুনতে এবং ডাউনলোড করতে আবৃত্তিকারকে বেছে নিন
আহমেদ আল-আজমি
ইব্রাহীম আল-আখদার
বান্দার বেলাইলা
খালিদ গালিলি
হাতেম ফরিদ আল ওয়ার
খলিফা আল টুনাইজি
সাদ আল-গামদি
সৌদ আল-শুরাইম
সালাহ বুখাতীর
আবদ এল বাসেট
আবদুল রশিদ সুফি
আব্দুল্লাহ্ বাস্ফার
আবদুল্লাহ আল-জুহানী
আলী আল-হুদায়েফি
আলী জাবের
ফারেস আব্বাদ
মাহের আলমাইকুলই
মোহাম্মদ আইয়ুব
মুহাম্মদ আল-মুহাইসনি
মুহাম্মাদ জিব্রীল
আল-মিনশাবি
আল হোসারি
মিশারী আল-আফসী
নাসের আল কাতামি
ইয়াসের আল-দোসারি
Please remember us in your sincere prayers



