পবিত্র কুরআনে আল-আযীম (মহান) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(255) আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।
সূরা: Al-Baqarah - আয়াত: 255  - পারা: 3 - পৃষ্ঠা: 42
(4) নভোমন্ডলে যা কিছু আছে এবং ভূমন্ডলে যা কিছু আছে, সমস্তই তাঁর। তিনি সমুন্নত, মহান।
সূরা: Ash-Shūra - আয়াত: 4  - পারা: 25 - পৃষ্ঠা: 483
(74) অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
সূরা: Al-Wāqi‘ah - আয়াত: 74  - পারা: 27 - পৃষ্ঠা: 536
(96) অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
সূরা: Al-Wāqi‘ah - আয়াত: 96  - পারা: 27 - পৃষ্ঠা: 537
(33) নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।
সূরা: Al-Ḥāqqah - আয়াত: 33  - পারা: 29 - পৃষ্ঠা: 567
(52) অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।
সূরা: Al-Ḥāqqah - আয়াত: 52  - পারা: 29 - পৃষ্ঠা: 568


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers