পবিত্র কুরআনে জান্নাতুন নাঈম সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(65) আর যদি আহলে-কিতাবরা বিশ্বাস স্থাপন করত এবং খোদাভীতি অবলম্বন করত, তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নেয়ামতের উদ্যানসমূহে প্রবিষ্ট করতাম।
সূরা: Al-Mā’idah - আয়াত: 65  - পারা: 6 - পৃষ্ঠা: 119
(9) অবশ্য যেসব লোক ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদেরকে হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা, তাদের ঈমানের মাধ্যমে। এমন সুসময় কানন-কুঞ্জের প্রতি যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণসমূহ।
সূরা: Yūnus - আয়াত: 9  - পারা: 11 - পৃষ্ঠা: 209
(8) যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত।
সূরা: Luqmān - আয়াত: 8  - পারা: 21 - পৃষ্ঠা: 411
(43) নেয়ামতের উদ্যানসমূহ।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 43  - পারা: 23 - পৃষ্ঠা: 447
(12) অবদানের উদ্যানসমূহে,
সূরা: Al-Wāqi‘ah - আয়াত: 12  - পারা: 27 - পৃষ্ঠা: 534
(34) মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।
সূরা: Al-Qalam - আয়াত: 34  - পারা: 29 - পৃষ্ঠা: 565


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers