পবিত্র কুরআনে আশ-শাকুর (অত্যন্ত কৃতজ্ঞতা গ্রহণকারী) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(3) তোমরা তাদের সন্তান, যাদেরকে আমি নূহের সাথে সওয়ার করিয়েছিলাম। নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা।
সূরা: Al-Isrā’ - আয়াত: 3  - পারা: 15 - পৃষ্ঠা: 282
(30) পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সওয়াব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশী দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী।
সূরা: Fāṭir - আয়াত: 30  - পারা: 22 - পৃষ্ঠা: 437
(34) আর তারা বলবে-সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দূঃখ দূর করেছেন। নিশ্চয় আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী।
সূরা: Fāṭir - আয়াত: 34  - পারা: 22 - পৃষ্ঠা: 438
(23) এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। বলুন, আমি আমার দাওয়াতের জন্যে তোমাদের কাছে কেবল আত্নীয়তাজনিত সৌহার্দ চাই। যে কেউ উত্তম কাজ করে, আমি তার জন্যে তাতে পুণ্য বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, গুণগ্রাহী।
সূরা: Ash-Shūra - আয়াত: 23  - পারা: 25 - পৃষ্ঠা: 486
(33) তিনি ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দেন। তখন জাহাজসমূহ সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়ে যেন পাহাড়। নিশ্চয় এতে প্রত্যেক সবরকারী, কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
সূরা: Ash-Shūra - আয়াত: 33  - পারা: 25 - পৃষ্ঠা: 487
(17) যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান কর, তিনি তোমাদের জন্যে তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, সহনশীল।
সূরা: At-Taghābun - আয়াত: 17  - পারা: 28 - পৃষ্ঠা: 557


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers