পবিত্র কুরআনে ইবাদত সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(5) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
সূরা: Al-Fātiḥah - আয়াত: 5  - পারা: 1 - পৃষ্ঠা: 1
(21) হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার এবাদত কর, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা পরহেযগারী অর্জন করতে পারবে।
সূরা: Al-Baqarah - আয়াত: 21  - পারা: 1 - পৃষ্ঠা: 4
(29) আপনি বলে দিনঃ আমার প্রতিপালক সুবিচারের নির্দেশ দিয়েছেন এবং তোমরা প্রত্যেক সেজদার সময় স্বীয় মুখমন্ডল সোজা রাখ এবং তাঁকে খাঁটি আনুগত্যশীল হয়ে ডাক। তোমাদেরকে প্রথমে যেমন সৃষ্টি করেছেন, পুনর্বারও সৃজিত হবে।
সূরা: Al-A‘rāf - আয়াত: 29  - পারা: 8 - পৃষ্ঠা: 153
(128) মূসা বললেন তার কওমকে, সাহায্য প্রার্থনা কর আল্লাহর নিকট এবং ধৈর্য্য ধারণ কর। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর। তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুত্তাকীদের জন্যই নির্ধারিত রয়েছে।
সূরা: Al-A‘rāf - আয়াত: 128  - পারা: 9 - পৃষ্ঠা: 165
(104) বলে দাও-হে মানবকুল, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দিহান হয়ে থাক, তবে (জেনো) আমি তাদের এবাদত করি না যাদের এবাদত তোমরা কর আল্লাহ ব্যতীত। কিন্তু আমি এবাদত করি আল্লাহ ত’য়ালার, যিনি তুলে নেন তোমাদেরকে। আর আমার প্রতি নির্দেশ হয়েছে যাতে আমি ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকি।
সূরা: Yūnus - আয়াত: 104  - পারা: 11 - পৃষ্ঠা: 220
(2) যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না কর। নিশ্চয় আমি তোমাদের প্রতি তাঁরই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদ দাতা।
সূরা: Hūd - আয়াত: 2  - পারা: 11 - পৃষ্ঠা: 221
(26) তোমরা আল্লাহ ব্যতীত কারো এবাদত করবে না। নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আযাবের ভয় করছি।
সূরা: Hūd - আয়াত: 26  - পারা: 12 - পৃষ্ঠা: 224
(15) আল্লাহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে ও ভূমন্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল-সন্ধ্যায়।
সূরা: Ar-Ra‘d - আয়াত: 15  - পারা: 13 - পৃষ্ঠা: 251
(99) এবং পালনকর্তার এবাদত করুন, যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে।
সূরা: Al-Ḥijr - আয়াত: 99  - পারা: 14 - পৃষ্ঠা: 267
(23) তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।
সূরা: Al-Isrā’ - আয়াত: 23  - পারা: 15 - পৃষ্ঠা: 284
(36) তিনি আরও বললেনঃ নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তার এবাদত কর। এটা সরল পথ।
সূরা: Maryam - আয়াত: 36  - পারা: 16 - পৃষ্ঠা: 307
(65) তিনি নভোমন্ডল, ভূমন্ডলে এতদুভয়ের মধ্যবর্তী সবার পালনকর্তা। সুতরাং তাঁরই বন্দেগী করুন এবং তাতে দৃঢ় থাকুন আপনি কি তাঁর সমনাম কাউকে জানেন?
সূরা: Maryam - আয়াত: 65  - পারা: 16 - পৃষ্ঠা: 310
(14) আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর।
সূরা: Ṭā-Hā - আয়াত: 14  - পারা: 16 - পৃষ্ঠা: 313
(25) আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং আমারই এবাদত কর।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 25  - পারা: 17 - পৃষ্ঠা: 324
(92) তারা সকলেই তোমাদের ধর্মের; একই ধর্মে তো বিশ্বাসী সবাই এবং আমিই তোমাদের পালনকর্তা, অতএব আমার বন্দেগী কর।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 92  - পারা: 17 - পৃষ্ঠা: 330
(112) পয়গাম্বর বললেনঃ হে আমার পালনকর্তা, আপনি ন্যায়ানুগ ফয়সালা করে দিন। আমাদের পালনকর্তা তো দয়াময়, তোমরা যা বলছ, সে বিষয়ে আমরা তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 112  - পারা: 17 - পৃষ্ঠা: 331
(77) হে মুমিনগণ! তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদত কর এবং সৎকাজ সম্পাদন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
সূরা: Al-Ḥajj - আয়াত: 77  - পারা: 17 - পৃষ্ঠা: 341
(55) তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসনকর্তৃত্ব দান করবেন। যেমন তিনি শাসনকতৃꦣ2468;্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য।
সূরা: An-Nūr - আয়াত: 55  - পারা: 18 - পৃষ্ঠা: 357
(91) আমি তো কেবল এই নগরীর প্রভুর এবাদত করতে আদিষ্ট হয়েছি, যিনি একে সম্মানিত করেছেন। এবং সব কিছু তাঁরই। আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আজ্ঞাবহদের একজন হই।
সূরা: An-Naml - আয়াত: 91  - পারা: 20 - পৃষ্ঠা: 385
(56) হে আমার ঈমানদার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত। অতএব তোমরা আমারই এবাদত কর।
সূরা: Al-‘Ankabūt - আয়াত: 56  - পারা: 21 - পৃষ্ঠা: 403
(30) তুমি একনিষ্ঠ ভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখ। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।
সূরা: Ar-Rūm - আয়াত: 30  - পারা: 21 - পৃষ্ঠা: 407
(43) যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহূত হবার নয়, সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন। সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে।
সূরা: Ar-Rūm - আয়াত: 43  - পারা: 21 - পৃষ্ঠা: 409
(22) যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমন্ডলকে আল্লাহ অভিমূখী করে, সে এক মজবুত হাতল ধারণ করে, সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে।
সূরা: Luqmān - আয়াত: 22  - পারা: 21 - পৃষ্ঠা: 413
(61) এবং আমার এবাদত কর। এটাই সরল পথ।
সূরা: Yā-Sīn - আয়াত: 61  - পারা: 23 - পৃষ্ঠা: 444
(2) আমি আপনার প্রতি এ কিতাব যথার্থরূপে নাযিল করেছি। অতএব, আপনি নিষ্ঠার সাথে আল্লাহর এবাদত করুন।
(3) জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ এবাদত আল্লাহরই নিমিত্ত। যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে, আমরা তাদের এবাদত এ জন্যেই করি, যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরকে সৎপথে পরিচালিত করেন না।
সূরা: Az-Zumar - আয়াত: 2-3 - পারা: 23 - পৃষ্ঠা: 458
(11) বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহর এবাদত করতে আদিষ্ট হয়েছি।
সূরা: Az-Zumar - আয়াত: 11  - পারা: 23 - পৃষ্ঠা: 460
(14) বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহ তা’আলারই এবাদত করি।
সূরা: Az-Zumar - আয়াত: 14  - পারা: 23 - পৃষ্ঠা: 460
(66) বরং আল্লাহরই এবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন।
সূরা: Az-Zumar - আয়াত: 66  - পারা: 24 - পৃষ্ঠা: 465
(14) অতএব, তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে ডাক, যদিও কাফেররা তা অপছন্দ করে।
সূরা: Ghāfir - আয়াত: 14  - পারা: 24 - পৃষ্ঠা: 468
(60) তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে।
সূরা: Ghāfir - আয়াত: 60  - পারা: 24 - পৃষ্ঠা: 474
(65) তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকে ডাক তাঁর খাঁটি এবাদতের মাধ্যমে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর।
(66) বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা কর, তার এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে।
সূরা: Ghāfir - আয়াত: 65-66 - পারা: 24 - পৃষ্ঠা: 474
(56) আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
সূরা: Adh-Dhāriyāt - আয়াত: 56  - পারা: 27 - পৃষ্ঠা: 523
(62) অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।
সূরা: An-Najm - আয়াত: 62  - পারা: 27 - পৃষ্ঠা: 528
(3) এ বিষয়ে যে, তোমরা আল্লাহ তা’আলার এবাদত কর, তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
সূরা: Nūḥ - আয়াত: 3  - পারা: 29 - পৃষ্ঠা: 570
(8) আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হোন।
সূরা: Al-Muzzammil - আয়াত: 8  - পারা: 29 - পৃষ্ঠা: 574
(7) এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।
সূরা: Al-Muddaththir - আয়াত: 7  - পারা: 29 - পৃষ্ঠা: 575
(7) অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
সূরা: Ash-Sharḥ - আয়াত: 7  - পারা: 30 - পৃষ্ঠা: 597
(5) তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।
সূরা: Al-Bayyinah - আয়াত: 5  - পারা: 30 - পৃষ্ঠা: 598
(3) অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার
সূরা: Quraish - আয়াত: 3  - পারা: 30 - পৃষ্ঠা: 602
(1) বলুন, হে কাফেরকূল,
(2) আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
(3) এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
(4) এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
(5) তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
(6) তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
সূরা: Al-Kāfirūn - আয়াত: 1-2-3-4-5-6 - পারা: 30 - পৃষ্ঠা: 603


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers