পবিত্র কুরআনে জিবরীল, ওহীর ফেরেশতা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(97) আপনি বলে দিন, যে কেউ জিবরাঈলের শত্রু হয়-যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাযিল করেছেন, যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদদাতা।
(98) যে ব্যক্তি আল্লাহ তাঁর ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয়, নিশ্চিতই আল্লাহ সেসব কাফেরের শত্রু।
সূরা: Al-Baqarah - আয়াত: 97-98 - পারা: 1 - পৃষ্ঠা: 15
(193) বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 193  - পারা: 19 - পৃষ্ঠা: 375
(4) তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে বলে যদি তোমরা উভয়ে তওবা কর, তবে ভাল কথা। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য কর, তবে জেনে রেখ আল্লাহ জিবরাঈল এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তাঁর সহায়। উপরন্তুত ফেরেশতাগণও তাঁর সাহায্যকারী।
সূরা: At-Taḥrīm - আয়াত: 4  - পারা: 28 - পৃষ্ঠা: 560
(20) যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
সূরা: At-Takwīr - আয়াত: 20  - পারা: 30 - পৃষ্ঠা: 586


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Sunday, August 30, 2026

Please remember us in your sincere prayers