পবিত্র কুরআনে ধন-সম্পদের ফিতনা (সম্পদের মাধ্যমে পরীক্ষা) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(28) আর জেনে রাখ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি অকল্যাণের সম্মুখীনকারী। বস্তুতঃ আল্লাহর নিকট রয়েছে মহা সওয়াব।
সূরা: Al-Anfāl - আয়াত: 28  - পারা: 9 - পৃষ্ঠা: 180
(83) আমি মানুষকে নেয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দুরে সরে যায়; যখন তাকে কোন অনিষ্ট স্পর্শ করে, তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে।
সূরা: Al-Isrā’ - আয়াত: 83  - পারা: 15 - পৃষ্ঠা: 290
(76) কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত। অতঃপর সে তাদের প্রতি দুষ্টামি করতে আরম্ভ করল। আমি তাকে এত ধন-ভান্ডার দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। যখন তার সম্প্রদায় তাকে বলল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে ভালবাসেন না।
সূরা: Al-Qaṣaṣ - আয়াত: 76  - পারা: 20 - পৃষ্ঠা: 394
(82) গতকল্য যারা তার মত হওয়ার বাসনা প্রকাশ করেছিল, তারা প্রত্যুষে বলতে লাগল, হায়, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্যে ইচ্ছা রিযিক বর্ধিত করেন ও হ্রাস করেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন। হায়, কাফেররা সফলকাম হবে না।
সূরা: Al-Qaṣaṣ - আয়াত: 82  - পারা: 20 - পৃষ্ঠা: 395
(27) যদি আল্লাহ তাঁর সকল বান্দাকে প্রচুর রিযিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাযিল করেন। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন।
সূরা: Ash-Shūra - আয়াত: 27  - পারা: 25 - পৃষ্ঠা: 486
(20) তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়।
সূরা: Al-Ḥadīd - আয়াত: 20  - পারা: 27 - পৃষ্ঠা: 540
(15) তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।
সূরা: At-Taghābun - আয়াত: 15  - পারা: 28 - পৃষ্ঠা: 557
(21) নূহ বললঃ হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে, যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কেবল তার ক্ষতিই বৃদ্ধি করছে।
সূরা: Nūḥ - আয়াত: 21  - পারা: 29 - পৃষ্ঠা: 571
(8) আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
(9) এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
(10) আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
(11) যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
সূরা: Al-Lail - আয়াত: 8-9-10-11 - পারা: 30 - পৃষ্ঠা: 595
(6) সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
(7) এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
সূরা: Al-‘Alaq - আয়াত: 6-7 - পারা: 30 - পৃষ্ঠা: 597
(1) প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
(2) এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
(3) এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
(4) অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
(5) কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
(6) তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
সূরা: At-Takāthur - আয়াত: 1-2-3-4-5-6 - পারা: 30 - পৃষ্ঠা: 600
(8) এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
সূরা: At-Takāthur - আয়াত: 8  - পারা: 30 - পৃষ্ঠা: 600
(1) প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
(2) যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
(3) সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
(4) কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
সূরা: Al-Humazah - আয়াত: 1-2-3-4 - পারা: 30 - পৃষ্ঠা: 601


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers