পবিত্র কুরআনে ইব্রাহীম (আ.) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
📖 কুরআনে ইব্রাহীম (আ.) - একটি অংশ নির্বাচন করুন
(71) তাঁর স্ত্রীও নিকটেই দাড়িয়েছিল, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরের ইয়াকুবেরও।
সূরা: Hūd - আয়াত: 71 - পারা: 12 - পৃষ্ঠা: 229
(29) অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।
সূরা: Adh-Dhāriyāt - আয়াত: 29 - পারা: 26 - পৃষ্ঠা: 521
(33) নিঃসন্দেহে আল্লাহ আদম (আঃ) নূহ (আঃ)͠ও ইব্রাহীম (আঃ) এর বংশধর এবং এমরানের খান্দানকে নির্বাচিত করেছেন।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 33 - পারা: 3 - পৃষ্ঠা: 54
(54) নাকি যাকিছু আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্য মানুষকে হিংসা করে। অবশ্যই আমি ইব্রাহীমের বংশধরদেরকে কিতাব ও হেকমত দান করেছিলাম আর তাদেরকে দান করেছিলাম বিশাল রাজ্য।
সূরা: An-Nisā’ - আয়াত: 54 - পারা: 5 - পৃষ্ঠা: 87
(70) তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি, যারা ছিল তাদের পূর্বে; নূহের আ’দের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহীমের সম্প্রদায়ের এবং মাদইয়ানবাসীদের? এবং সেসব জনপদের যেগুলোকে উল্টে দেয়া হয়েছিল? তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিষ্কার নির্দেশ নিয়ে। বস্তুতঃ আল্লাহ তো এমন ছিলেন না যে, তাদের উপর জুলুম করতেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করতো।
সূরা: At-Taubah - আয়াত: 70 - পারা: 10 - পৃষ্ঠা: 198


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers