পবিত্র কুরআনে ফেরাউন (ফিরআউন) সম্পর্কিত আয়াত

✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
📖 কুরআনে ফেরাউন (ফিরআউন) - একটি অংশ নির্বাচন করুন
(9) ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোন খবর ছিল না।
সূরা: Al-Qaṣaṣ - আয়াত: 9 - পারা: 20 - পৃষ্ঠা: 386
(11) আল্লাহ তা’আলা মুমিনদের জন্যে ফেরাউন-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বললঃ হে আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুস্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে যালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন।
সূরা: At-Taḥrīm - আয়াত: 11 - পারা: 28 - পৃষ্ঠা: 561
(49) আর (স্মরণ কর) সে সময়ের কথা, যখন আমি তোমাদিগকে মুক্তিদান করেছি ফেরআউনের লোকদের কবল থেকে যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত; তোমাদের পুত্রসন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীদিগকে অব্যাহতি দিত। বস্তুতঃ তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, মহা পরীক্ষা।
(50) আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখন্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরআউনের লোকদিগকে অথচ তোমরা দেখছিলে।
সূরা: Al-Baqarah - আয়াত: 49-50 - পারা: 1 - পৃষ্ঠা: 8
(11) ফেরআউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ীই তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহর আযাব অতি কঠিন।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 11 - পারা: 3 - পৃষ্ঠা: 51

🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়

Monday, September 21, 2026

Please remember us in your sincere prayers