কোরান সূরা সাফ্ফাত আয়াত 138 তাফসীর

  1. Mokhtasar
  2. Ahsanul Bayan
  3. AbuBakr Zakaria
  4. Ibn Kathir
Surah Assaaffat ayat 138 Bangla tafsir - তাফসীর ইবনে কাসীর - Tafsir Ahsanul Bayan তাফসীরে আহসানুল বায়ান - Tafsir Abu Bakr Zakaria bangla কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স - বাংলা ভাষায় নোবেল কোরআনের অর্থের অনুবাদ উর্দু ভাষা ও ইংরেজি ভাষা & তাফসীর ইবনে কাসীর : সূরা সাফ্ফাত আয়াত 138 আরবি পাঠে(Assaaffat).
  
   

﴿وَبِاللَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ﴾
[ الصافات: 138]

এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না? [সূরা সাফ্ফাত: 138]

Surah As-Saaffat in Bangla

জহুরুল হক সূরা বাংলা Surah Assaaffat ayat 138


এবং রাত্রিকালে। তবুও কি তোমরা বুঝবে না।


Tafsir Mokhtasar Bangla


১৩৮. এমনিভাবে এসবের উপর দিয়ে রাত্রেও গমন করো। তোমরা কি অনুধাবন করো না এবং তাদের মিথ্যারোপ, কুফরি ও অশ্লীল কাজের ফলে তাদের উপর আপতিত পরিণতি থেকে উপদেশ গ্রহণ করো না?

Tafsir Ahsanul Bayan তাফসীরে আহসানুল বায়ান


এবং রাতে, তবুও কি তোমরা অনুধাবন করবে না? [১] [১] এখানে সেই মক্কাবাসীদেরকে সম্বোধন করা হয়েছে, যারা ব্যবসার জন্য সফর করতে গিয়ে সেই বিধ্বস্ত এলাকার উপর দিয়ে যাতায়াত করত। তাদেরকে বলা হচ্ছে যে, তোমরা সকাল ও রাত্রে সেই এলাকা হয়ে অতিক্রম করছ, যেখানে বর্তমানে মৃত সাগর অবস্থিত, যা দেখতেও বড় বিশ্রী এবং পচা-সড়া ও দুর্গন্ধময়। ( যার পানি অতিরিক্ত মোটা ও লবণাক্ত, তাতে কোন প্রাণী জীবন-ধারণ করতে পারে না এবং তাতে পড়লে ডুবে যায় না। ) তোমরা কি তাদের এ অবস্থা দেখেও এ কথা অনুধাবন করতে পারছ না যে, রসূলদেরকে মিথ্যা মনে করার ফলে তাদের এই নিকৃষ্ট পরিণতি হয়েছে। তবে তোমাদের আচরণের ফলও তাদের থেকে পৃথক কেন হবে? তোমরাও সেই কর্মই সাধন করছ, যা তারা করেছে। তবে এর পরেও তোমরা আল্লাহর শাস্তি থেকে কিভাবে রক্ষা পাবে?

Tafsir Abu Bakr Zakaria bangla কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স


ও সন্ধ্যায় []। তবুও কি তোমরা বোঝা না? [] এ বিষয়ের দিকে ইংগিত করা হয়েছে যে, কুরাইশ ব্যবসায়ীরা সিরিয়া ও ফিলিস্তীন যাবার পথে লুতের সম্প্রদায়ের বিধ্বস্ত জনপদ যেখানে অবস্থিত ছিল দিনরাত সে এলাকা অতিক্রম করতো। [ দেখুন, তাবারী, মুয়াস্‌সার, ফাতহুল কাদীর ]

Tafsir ibn kathir bangla তাফসীর ইবনে কাসীর


১৩৩-১৩৮ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলার বান্দা ও রাসূল হযরত লূত ( আঃ )-এর বর্ণনা দেয়া হচ্ছে। তাঁকে তাঁর কওমের নিকট প্রেরণ করা হলে তারা তাঁকে মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ তাআলা তাঁকে ও তার পরিবারবর্গকে তার শাস্তি থেকে রক্ষা করলেন। কিন্তু তাঁর স্ত্রী তাঁর জাতির সাথেই ধ্বংস হয়ে গেল। বিভিন্ন প্রকার আযাব তাদের উপর আপতিত হয় এবং যেখানে তারা অবস্থান করতো সেই স্থানটি এক দুর্গন্ধময় বিলে পরিণত হয়। ওর পানি দুর্গন্ধযুক্ত ও বিবর্ণ ছিল। বিলটি মানুষের চলাচলের রাস্তার ধারেই পড়ে। ভ্রমণকারীরা দিনরাত সদা-সর্বদা ঐ রাস্তা দিয়ে যাতায়াত করতো এবং সকাল-সন্ধ্যা উক্ত দৃশ্য দেখতো। এই জন্যে আল্লাহ বলেনঃ এই ভয়াবহ দৃশ্য দেখার পরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? অর্থাৎ তোমরা কি অনুধাবন কর না যে, কিভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন? এরূপ যেন না হয় যে, এই শাস্তিই তোমাদের উপরও এসে পড়ে।

সূরা সাফ্ফাত আয়াত 138 সূরা

وبالليل أفلا تعقلون

سورة: الصافات - آية: ( 138 )  - جزء: ( 23 )  -  صفحة: ( 451 )


English Türkçe Indonesia
Русский Français فارسی
تفسير Urdu اعراب

বাংলায় পবিত্র কুরআনের আয়াত

  1. আল্লাহ বললেনঃ এটা আমা পর্যন্ত সোজা পথ।
  2. মরুবাসীদের মধ্যে যারা গৃহে বসে রয়েছে, তারা আপনাকে বলবেঃ আমরা আমাদের ধন-সম্পদ ও পরিবার-পরিজনের কাজে
  3. তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা দু’একবার বিপর্যস্ত হচ্ছে, অথচ, তারা এরপরও তওবা
  4. আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর রসূলের হুকুম মান্য করবে, তাহলে যাঁদের প্রতি আল্লাহ
  5. এবং অনুসারীরা বলবে, কতইনা ভাল হত, যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেয়া হত। তাহলে
  6. যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই, তবুও তারা তাদের
  7. যদি আপনি দেখতেন, যখন তারা ভীতসস্ত্রস্ত হয়ে পড়বে, অতঃপর পালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী
  8. যেদিন আযাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নীচ থেকে। আল্লাহ বললেন, তোমরা
  9. জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে।
  10. বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,

বাংলায় কোরআনের সূরা পড়ুন :

সুরত আল বাক্বারাহ্ আলে ইমরান সুরত আন-নিসা
সুরত আল-মায়েদাহ্ সুরত ইউসুফ সুরত ইব্রাহীম
সুরত আল-হিজর সুরত আল-কাহফ সুরত মারইয়াম
সুরত আল-হাজ্জ সুরত আল-ক্বাসাস আল-‘আনকাবূত
সুরত আস-সাজদা সুরত ইয়াসীন সুরত আদ-দুখান
সুরত আল-ফাতহ সুরত আল-হুজুরাত সুরত ক্বাফ
সুরত আন-নাজম সুরত আর-রাহমান সুরত আল-ওয়াক্বি‘আহ
সুরত আল-হাশর সুরত আল-মুলক সুরত আল-হাক্কাহ্
সুরত আল-ইনশিক্বাক সুরত আল-আ‘লা সুরত আল-গাশিয়াহ্

সবচেয়ে বিখ্যাত কোরআন তেলাওয়াতকারীদের কণ্ঠে সূরা সাফ্ফাত ডাউনলোড করুন:

সূরা Assaaffat mp3 : উচ্চ মানের সাথে সম্পূর্ণ অধ্যায়টি Assaaffat শুনতে এবং ডাউনলোড করতে আবৃত্তিকারকে বেছে নিন
সুরত সাফ্ফাত  ভয়েস আহমেদ আল-আজমি
আহমেদ আল-আজমি
সুরত সাফ্ফাত  ভয়েস ইব্রাহীম আল-আখদার
ইব্রাহীম আল-আখদার
সুরত সাফ্ফাত  ভয়েস বান্দার বেলাইলা
বান্দার বেলাইলা
সুরত সাফ্ফাত  ভয়েস খালিদ গালিলি
খালিদ গালিলি
সুরত সাফ্ফাত  ভয়েস হাতেম ফরিদ আল ওয়ার
হাতেম ফরিদ আল ওয়ার
সুরত সাফ্ফাত  ভয়েস খলিফা আল টুনাইজি
খলিফা আল টুনাইজি
সুরত সাফ্ফাত  ভয়েস সাদ আল-গামদি
সাদ আল-গামদি
সুরত সাফ্ফাত  ভয়েস সৌদ আল-শুরাইম
সৌদ আল-শুরাইম
সুরত সাফ্ফাত  ভয়েস সালাহ আবু খাতর
সালাহ বুখাতীর
সুরত সাফ্ফাত  ভয়েস আবদুল বাসিত আব্দুল সামাদ
আবদ এল বাসেট
সুরত সাফ্ফাত  ভয়েস আবদুল রশিদ সুফি
আবদুল রশিদ সুফি
সুরত সাফ্ফাত  ভয়েস আব্দুল্লাহ্ বাস্‌ফার
আব্দুল্লাহ্ বাস্‌ফার
সুরত সাফ্ফাত  ভয়েস আবদুল্লাহ আওওয়াদ আল-জুহানী
আবদুল্লাহ আল-জুহানী
সুরত সাফ্ফাত  ভয়েস আলী আল-হুদায়েফি
আলী আল-হুদায়েফি
সুরত সাফ্ফাত  ভয়েস আলী জাবের
আলী জাবের
সুরত সাফ্ফাত  ভয়েস ফারেস আব্বাদ
ফারেস আব্বাদ
সুরত সাফ্ফাত  ভয়েস মাহের আলমাইকুলই
মাহের আলমাইকুলই
সুরত সাফ্ফাত  ভয়েস মোহাম্মদ আইয়ুব
মোহাম্মদ আইয়ুব
সুরত সাফ্ফাত  ভয়েস মুহাম্মদ আল-মুহাইসনি
মুহাম্মদ আল-মুহাইসনি
সুরত সাফ্ফাত  ভয়েস মুহাম্মাদ জিব্রীল
মুহাম্মাদ জিব্রীল
সুরত সাফ্ফাত  ভয়েস মুহাম্মদ সিদ্দিক আল মিনশাবি
আল-মিনশাবি
সুরত সাফ্ফাত  ভয়েস আল হোসারি
আল হোসারি
সুরত সাফ্ফাত  ভয়েস আল-আফসী
মিশারী আল-আফসী
সুরত সাফ্ফাত  ভয়েস নাসের আল কাতামি
নাসের আল কাতামি
সুরত সাফ্ফাত  ভয়েস ইয়াসের আল-দোসারি
ইয়াসের আল-দোসারি


Tuesday, August 11, 2026

Please remember us in your sincere prayers