পবিত্র কুরআনে মানসিক শান্তি সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(127) তাদের জন্যেই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে।
সূরা: Al-An‘ām - আয়াত: 127  - পারা: 8 - পৃষ্ঠা: 144
(61) আর যদি তারা সন্ধি করতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তুমিও সে দিকেই আগ্রহী হও এবং আল্লাহর উপর ভরসা কর। নিঃসন্দেহে তিনি শ্রবণকারী; পরিজ্ঞাত।
সূরা: Al-Anfāl - আয়াত: 61  - পারা: 10 - পৃষ্ঠা: 184
(9) অবশ্য যেসব লোক ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদেরকে হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা, তাদের ঈমানের মাধ্যমে। এমন সুসময় কানন-কুঞ্জের প্রতি যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণসমূহ।
(10) সেখানে তাদের প্রার্থনা হল ‘পবিত্র তোমার সত্তা হে আল্লাহ’। আর শুভেচ্ছা হল সালাম আর তাদের প্রার্থনার সমাপ্তি হয়, ‘সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য’ বলে।
সূরা: Yūnus - আয়াত: 9-10 - পারা: 11 - পৃষ্ঠা: 209
(24) বলবেঃ তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর তোমাদের এ পরিণাম-গৃহ কতই না চমৎকার।
সূরা: Ar-Ra‘d - আয়াত: 24  - পারা: 13 - পৃষ্ঠা: 252
(62) তারা সেখানে সালাম ব্যতীত কোন অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল-সন্ধ্যা তাদের জন্যে রুযী থাকবে।
সূরা: Maryam - আয়াত: 62  - পারা: 16 - পৃষ্ঠা: 309
(102) তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 102  - পারা: 17 - পৃষ্ঠা: 331
(63) রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম।
সূরা: Al-Furqān - আয়াত: 63  - পারা: 19 - পৃষ্ঠা: 365
(44) যেদিন আল্লাহর সাথে মিলিত হবে; সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্যে সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন।
সূরা: Al-Aḥzāb - আয়াত: 44  - পারা: 22 - পৃষ্ঠা: 424
(73) যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উম্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর।
সূরা: Az-Zumar - আয়াত: 73  - পারা: 24 - পৃষ্ঠা: 466
(26) কিন্তু শুনবে সালাম আর সালাম।
সূরা: Al-Wāqi‘ah - আয়াত: 26  - পারা: 27 - পৃষ্ঠা: 535


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers