পবিত্র কুরআনে মানুষের বৈশিষ্ট্য সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(28) আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান। মানুষ দুর্বল সৃজিত হয়েছে।
সূরা: An-Nisā’ - আয়াত: 28  - পারা: 5 - পৃষ্ঠা: 83
(34) যে সকল বস্তু তোমরা চেয়েছ, তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহর নেয়ামত গণনা কর, তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।
সূরা: Ibrāhīm - আয়াত: 34  - পারা: 13 - পৃষ্ঠা: 260
(11) মানুষ যেভাবে কল্যাণ কামনা করে, সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়।
সূরা: Al-Isrā’ - আয়াত: 11  - পারা: 15 - পৃষ্ঠা: 283
(13) আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছি। কেয়ামতের দিন বের করে দেখাব তাকে একটি কিতাব, যা সে খোলা অবস্থায় পাবে।
সূরা: Al-Isrā’ - আয়াত: 13  - পারা: 15 - পৃষ্ঠা: 283
(83) আমি মানুষকে নেয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দুরে সরে যায়; যখন তাকে কোন অনিষ্ট স্পর্শ করে, তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে।
সূরা: Al-Isrā’ - আয়াত: 83  - পারা: 15 - পৃষ্ঠা: 290
(100) বলুনঃ যদি আমার পালনকর্তার রহমতের ভান্ডার তোমাদের হাতে থাকত, তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ।
সূরা: Al-Isrā’ - আয়াত: 100  - পারা: 15 - পৃষ্ঠা: 292
(54) নিশ্চয় আমি এ কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়।
সূরা: Al-Kahf - আয়াত: 54  - পারা: 15 - পৃষ্ঠা: 300
(37) সৃষ্টিগত ভাবে মানুষ ত্বরাপ্রবণ, আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব। অতএব আমাকে শীঘ্র করতে বলো না।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 37  - পারা: 17 - পৃষ্ঠা: 325
(66) তিনিই তোমাদেরকে জীবিত করেছেন, অতঃপর তিনিই তোমাদেরকে মৃত্যুদান করবেন ও পুনরায় জীবিত করবেন। নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ।
সূরা: Al-Ḥajj - আয়াত: 66  - পারা: 17 - পৃষ্ঠা: 340
(77) মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী।
সূরা: Yā-Sīn - আয়াত: 77  - পারা: 23 - পৃষ্ঠা: 445
(49) মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না; যদি তাকে অমঙ্গল স্পর্শ করে, তবে সে সম্পূর্ণ রূপে নিরাশ হয়ে পড়ে।
(50) বিপদাপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলতে থাকে, এটা যে আমার যোগ্য প্রাপ্য; আমি মনে করি না যে, কেয়ামত সংঘটিত হবে। আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই, তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে। অতএব, আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি।
(51) আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে। আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে।
সূরা: Fuṣṣilat - আয়াত: 49-50-51 - পারা: 25 - পৃষ্ঠা: 482
(48) যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আপনাকে আমি তাদের রক্ষক করে পাঠাইনি। আপনার কর্তব্য কেবল প্রচার করা। আমি তাদের রক্ষক করে পাঠাইনি। আপনার কর্তব্য কেবল প্রচার করা। আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই, তখন সে উল্লসিত, আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের কোন অনিষ্ট ঘটে, তখন মানুষ খুব অকৃতজ্ঞ হয়ে যায়।
সূরা: Ash-Shūra - আয়াত: 48  - পারা: 25 - পৃষ্ঠা: 488
(15) তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে। বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।
সূরা: Az-Zukhruf - আয়াত: 15  - পারা: 25 - পৃষ্ঠা: 490
(19) মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।
সূরা: Al-Ma‘ārij - আয়াত: 19  - পারা: 29 - পৃষ্ঠা: 569
(5) বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
(6) সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?
সূরা: Al-Qiyāmah - আয়াত: 5-6 - পারা: 29 - পৃষ্ঠা: 577
(14) বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
সূরা: Al-Qiyāmah - আয়াত: 14  - পারা: 29 - পৃষ্ঠা: 577
(36) মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
সূরা: Al-Qiyāmah - আয়াত: 36  - পারা: 29 - পৃষ্ঠা: 578
(1) মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।
সূরা: Al-Insān - আয়াত: 1  - পারা: 29 - পৃষ্ঠা: 578
(17) মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
সূরা: ‘Abasa - আয়াত: 17  - পারা: 30 - পৃষ্ঠা: 585
(24) মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
সূরা: ‘Abasa - আয়াত: 24  - পারা: 30 - পৃষ্ঠা: 585
(4) নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
সূরা: Al-Balad - আয়াত: 4  - পারা: 30 - পৃষ্ঠা: 594
(6) সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
(7) এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
সূরা: Al-‘Alaq - আয়াত: 6-7 - পারা: 30 - পৃষ্ঠা: 597
(6) নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
(7) এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
(8) এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
সূরা: Al-‘Ādiyāt - আয়াত: 6-7-8 - পারা: 30 - পৃষ্ঠা: 600
(2) নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
সূরা: Al-‘Aṣr - আয়াত: 2  - পারা: 30 - পৃষ্ঠা: 601


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers