পবিত্র কুরআনে সমূদ জাতি সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(73) সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বললঃ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতিত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে। এটি আল্লাহর উষ্টী তোমাদের জন্যে প্রমাণ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভুমিতে চড়ে বেড়াবে। একে অসৎভাবে স্পর্শ করবে না। অন্যথায় তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি পাকড়াও করবে।
সূরা: Al-A‘rāf - আয়াত: 73  - পারা: 8 - পৃষ্ঠা: 159
(70) তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি, যারা ছিল তাদের পূর্বে; নূহের আ’দের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহীমের সম্প্রদায়ের এবং মাদইয়ানবাসীদের? এবং সেসব জনপদের যেগুলোকে উল্টে দেয়া হয়েছিল? তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিষ্কার নির্দেশ নিয়ে। বস্তুতঃ আল্লাহ তো এমন ছিলেন না যে, তাদের উপর জুলুম করতেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করতো।
সূরা: At-Taubah - আয়াত: 70  - পারা: 10 - পৃষ্ঠা: 198
(61) আর সামুদ জাতি প্রতি তাদের ভাই সালেহ কে প্রেরণ করি; তিনি বললেন, হে আমার জাতি। আল্লাহর বন্দেগী কর, তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য নাই। তিনিই যমীন হতে তোমাদেরকে পয়দা করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন। অতএব; তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর অতঃপর তাঁরই দিকে ফিরে চল আমার পালনকর্তা নিকটেই আছেন, কবুল করে থাকেন; সন্দেহ নেই।
সূরা: Hūd - আয়াত: 61  - পারা: 12 - পৃষ্ঠা: 228
(68) যেন তাঁরা কোনদিনই সেখানে ছিল না। জেনে রাখ, নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আরো শুনে রাখ, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে।
সূরা: Hūd - আয়াত: 68  - পারা: 12 - পৃষ্ঠা: 229
(89) আর হে আমার জাতি! আমার সাথে জিদ করে তোমরা নূহ বা হুদ অথবা সালেহ (আঃ) এর কওমের মত নিজেদের উপর আযাব ডেকে আনবে না। আর লূতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয়।
সূরা: Hūd - আয়াত: 89  - পারা: 12 - পৃষ্ঠা: 232
(9) তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, আদ ও সামুদের এবং তাদের পরবর্তীদের খবর পৌছেনি? তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের কাছে তাদের পয়গম্বর প্রমানাদি নিয়ে আগমন করেন। অতঃপর তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছে এবং বলেছে, যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, আমরা তা মানি না এবং যে পথের দিকে তোমরা আমাদেরকে দাওয়াত দাও, সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে, যা আমাদেরকে উৎকন্ঠায় ফেলে রেখেছে।
সূরা: Ibrāhīm - আয়াত: 9  - পারা: 13 - পৃষ্ঠা: 256
(80) নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে।
সূরা: Al-Ḥijr - আয়াত: 80  - পারা: 14 - পৃষ্ঠা: 266
(59) পূর্ববর্তীগণ কতৃꦣ2453; নিদর্শন অস্বীকার করার ফলেই আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে। আমি তাদেরকে বোঝাবার জন্যে সামুদকে উষ্ট্রী দিয়েছিলাম। অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল। আমি ভীতি প্রদর্শনের উদ্দেশেই নিদর্শন প্রেরণ করি।
সূরা: Al-Isrā’ - আয়াত: 59  - পারা: 15 - পৃষ্ঠা: 288
(42) তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে কওমে নূহ, আদ, সামুদ,
সূরা: Al-Ḥajj - আয়াত: 42  - পারা: 17 - পৃষ্ঠা: 337
(38) আমি ধ্বংস করেছি আদ, সামুদ, কপবাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে।
সূরা: Al-Furqān - আয়াত: 38  - পারা: 19 - পৃষ্ঠা: 363
(141) সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 141  - পারা: 19 - পৃষ্ঠা: 373
(45) আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর এবাদত কর। অতঃপর তারা দ্বিধাবিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হল।
সূরা: An-Naml - আয়াত: 45  - পারা: 19 - পৃষ্ঠা: 381
(38) আমি আ’দ ও সামুদকে ধ্বংস করে দিয়েছি। তাদের বাড়ী-ঘর থেকেই তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে। শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল, অতঃপর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুশিয়ার।
সূরা: Al-‘Ankabūt - আয়াত: 38  - পারা: 20 - পৃষ্ঠা: 400
(13) সামুদ, লূতের সম্প্রদায় ও আইকার লোকেরা। এরাই ছিল বহু বাহিনী।
সূরা: Ṣād - আয়াত: 13  - পারা: 23 - পৃষ্ঠা: 453
(31) যেমন, কওমে নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ বান্দাদের প্রতি কোন যুলুম করার ইচ্ছা করেন না।
সূরা: Ghāfir - আয়াত: 31  - পারা: 24 - পৃষ্ঠা: 470
(13) অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলুন, আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আযাব সম্পর্কে আদ ও সামুদের আযাবের মত।
সূরা: Fuṣṣilat - আয়াত: 13  - পারা: 24 - পৃষ্ঠা: 478
(17) আর যারা সামূদ, আমি তাদেরকে প্রদর্শন করেছিলাম, অতঃপর তারা সৎপথের পরিবর্তে অন্ধ থাকাই পছন্দ করল। অতঃপর তাদের কৃতকর্মের কারণে তাদেরকে অবমাননাকর আযাবের বিপদ এসে ধৃত করল।
সূরা: Fuṣṣilat - আয়াত: 17  - পারা: 24 - পৃষ্ঠা: 478
(12) তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নূহের সম্প্রদায়, কুপবাসীরা এবং সামুদ সম্প্রদায়।
সূরা: Qāf - আয়াত: 12  - পারা: 26 - পৃষ্ঠা: 518
(43) আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।
সূরা: Adh-Dhāriyāt - আয়াত: 43  - পারা: 27 - পৃষ্ঠা: 522
(51) এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
সূরা: An-Najm - আয়াত: 51  - পারা: 27 - পৃষ্ঠা: 528
(23) সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
সূরা: Al-Qamar - আয়াত: 23  - পারা: 27 - পৃষ্ঠা: 529
(5) অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
সূরা: Al-Ḥāqqah - আয়াত: 5  - পারা: 29 - পৃষ্ঠা: 566
(50) নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।
সূরা: Al-Ḥāqqah - আয়াত: 50  - পারা: 29 - পৃষ্ঠা: 568
(18) ফেরাউনের এবং সামুদের?
সূরা: Al-Burūj - আয়াত: 18  - পারা: 30 - পৃষ্ঠা: 590
(9) এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।
সূরা: Al-Fajr - আয়াত: 9  - পারা: 30 - পৃষ্ঠা: 593
(11) সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
সূরা: Ash-Shams - আয়াত: 11  - পারা: 30 - পৃষ্ঠা: 595


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers