পবিত্র কুরআনে শপথ (আল্লাহর নামে শপথ) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(72) আপনার প্রাণের কসম, তারা আপন নেশায় প্রমত্ত ছিল।
সূরা: Al-Ḥijr - আয়াত: 72  - পারা: 14 - পৃষ্ঠা: 266
(2) প্রজ্ঞাময় কোরআনের কসম।
সূরা: Yā-Sīn - আয়াত: 2  - পারা: 22 - পৃষ্ঠা: 440
(1) শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 1  - পারা: 23 - পৃষ্ঠা: 446
(1) ছোয়াদ। শপথ উপদেশপূর্ণ কোরআনের,
(2) বরং যারা কাফের, তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত।
(3) তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, অতঃপর তারা আর্তনাদ করতে শুরু করেছে কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না।
সূরা: Ṣād - আয়াত: 1-2-3 - পারা: 23 - পৃষ্ঠা: 453
(2) শপথ সুস্পষ্ট কিতাবের,
সূরা: Az-Zukhruf - আয়াত: 2  - পারা: 25 - পৃষ্ঠা: 489
(2) শপথ সুস্পষ্ট কিতাবের।
সূরা: Ad-Dukhān - আয়াত: 2  - পারা: 25 - পৃষ্ঠা: 496
(1) ক্বাফ! সম্মানিত কোরআনের শপথ;
সূরা: Qāf - আয়াত: 1  - পারা: 26 - পৃষ্ঠা: 518
(1) কসম ঝঞ্ঝাবায়ুর।
(2) অতঃপর বোঝা বহনকারী মেঘের।
(3) অতঃপর মৃদু চলমান জলযানের,
(4) অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,
সূরা: Adh-Dhāriyāt - আয়াত: 1-2-3-4 - পারা: 26 - পৃষ্ঠা: 520
(7) পথবিশিষ্ট আকাশের কসম,
সূরা: Adh-Dhāriyāt - আয়াত: 7  - পারা: 26 - পৃষ্ঠা: 521
(23) নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।
সূরা: Adh-Dhāriyāt - আয়াত: 23  - পারা: 26 - পৃষ্ঠা: 521
(1) কসম তূরপর্বতের,
(2) এবং লিখিত কিতাবের,
(3) প্রশস্ত পত্রে,
(4) কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের,
(5) এবং সমুন্নত ছাদের,
(6) এবং উত্তাল সমুদ্রের,
সূরা: Aṭ-Ṭūr - আয়াত: 1-2-3-4-5-6 - পারা: 27 - পৃষ্ঠা: 523
(1) নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
সূরা: An-Najm - আয়াত: 1  - পারা: 27 - পৃষ্ঠা: 526
(75) অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
(76) নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
সূরা: Al-Wāqi‘ah - আয়াত: 75-76 - পারা: 27 - পৃষ্ঠা: 536
(1) নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে,
সূরা: Al-Qalam - আয়াত: 1  - পারা: 29 - পৃষ্ঠা: 564
(38) তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
(39) এবং যা তোমরা দেখ না, তার-
সূরা: Al-Ḥāqqah - আয়াত: 38-39 - পারা: 29 - পৃষ্ঠা: 568
(40) আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!
সূরা: Al-Ma‘ārij - আয়াত: 40  - পারা: 29 - পৃষ্ঠা: 569
(32) কখনই নয়। চন্দ্রের শপথ,
(33) শপথ রাত্রির যখন তার অবসান হয়,
(34) শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
সূরা: Al-Muddaththir - আয়াত: 32-33-34 - পারা: 29 - পৃষ্ঠা: 576
(1) আমি শপথ করি কেয়ামত দিবসের,
(2) আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-
সূরা: Al-Qiyāmah - আয়াত: 1-2 - পারা: 29 - পৃষ্ঠা: 577
(1) কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
(2) সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
(3) মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
(4) মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
(5) ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
(6) ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
সূরা: Al-Mursalāt - আয়াত: 1-2-3-4-5-6 - পারা: 29 - পৃষ্ঠা: 580
(1) শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
(2) শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
(3) শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
(4) শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
(5) শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
সূরা: An-Nāzi‘āt - আয়াত: 1-2-3-4-5 - পারা: 30 - পৃষ্ঠা: 583
(15) আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
(16) চলমান হয় ও অদৃশ্য হয়,
(17) শপথ নিশাবসান ও
(18) প্রভাত আগমন কালের,
সূরা: At-Takwīr - আয়াত: 15-16-17-18 - পারা: 30 - পৃষ্ঠা: 586
(16) আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
(17) এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
(18) এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
সূরা: Al-Inshiqāq - আয়াত: 16-17-18 - পারা: 30 - পৃষ্ঠা: 589
(1) শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
(2) এবং প্রতিশ্রুত দিবসের,
(3) এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
সূরা: Al-Burūj - আয়াত: 1-2-3 - পারা: 30 - পৃষ্ঠা: 590
(1) শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
(2) আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
(3) সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
সূরা: Aṭ-Ṭāriq - আয়াত: 1-2-3 - পারা: 30 - পৃষ্ঠা: 591
(11) শপথ চক্রশীল আকাশের
(12) এবং বিদারনশীল পৃথিবীর
সূরা: Aṭ-Ṭāriq - আয়াত: 11-12 - পারা: 30 - পৃষ্ঠা: 591
(1) শপথ ফজরের,
(2) শপথ দশ রাত্রির, শপথ তার,
(3) যা জোড় ও যা বিজোড়
(4) এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে
(5) এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।
সূরা: Al-Fajr - আয়াত: 1-2-3-4-5 - পারা: 30 - পৃষ্ঠা: 593
(1) আমি এই নগরীর শপথ করি
(2) এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
(3) শপথ জনকের ও যা জন্ম দেয়।
সূরা: Al-Balad - আয়াত: 1-2-3 - পারা: 30 - পৃষ্ঠা: 594
(1) শপথ সূর্যের ও তার কিরণের,
(2) শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
(3) শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
(4) শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
(5) শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
(6) শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
(7) শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
(8) অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
সূরা: Ash-Shams - আয়াত: 1-2-3-4-5-6-7-8 - পারা: 30 - পৃষ্ঠা: 595
(1) শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
(2) শপথ দিনের, যখন সে আলোকিত হয়
(3) এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
সূরা: Al-Lail - আয়াত: 1-2-3 - পারা: 30 - পৃষ্ঠা: 595
(1) শপথ পূর্বাহ্নের,
(2) শপথ রাত্রির যখন তা গভীর হয়,
সূরা: Aḍ-Ḍuḥā - আয়াত: 1-2 - পারা: 30 - পৃষ্ঠা: 596
(1) শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
(2) এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
(3) এবং এই নিরাপদ নগরীর।
সূরা: At-Tīn - আয়াত: 1-2-3 - পারা: 30 - পৃষ্ঠা: 597
(1) শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
(2) অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
(3) অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
(4) ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
(5) অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
সূরা: Al-‘Ādiyāt - আয়াত: 1-2-3-4-5 - পারা: 30 - পৃষ্ঠা: 599
(1) কসম যুগের (সময়ের),
সূরা: Al-‘Aṣr - আয়াত: 1  - পারা: 30 - পৃষ্ঠা: 601


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers