কোরান সূরা তাকবীর আয়াত 21 তাফসীর
﴿مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ﴾
[ التكوير: 21]
সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। [সূরা তাকবীর: 21]
Surah At-Takwir in Banglaজহুরুল হক সূরা বাংলা Surah Takwir ayat 21
যাঁকে মেনে চলতে হয়, আর যিনি বিশ্বাসভাজন।
Tafsir Mokhtasar Bangla
২১. আসমনাবাসীরা যাঁর আনুগত্য করে। যিনি ওহী পৌঁছানোর কাজে বিশ্বস্ত।
Tafsir Ahsanul Bayan তাফসীরে আহসানুল বায়ান
যে সেখানে মান্যবর এবং বিশ্বাসভাজন। [১] [১] অর্থাৎ, ফিরিশতাবর্গের মাঝে তাঁর আনুগত্য করা হয়। তিনি হলেন ফিরিশতাবর্গের সর্দার ও মান্যবর। এ ছাড়া অহীর ব্যাপারেও তিনি আমানতদার।
Tafsir Abu Bakr Zakaria bangla কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স
সে মান্য সেখানে, বিশ্বাসভাজন [ ১ ]। [ ১ ] অর্থাৎ এই কুরআন একজন সম্মানিত দূতের আনীত কালাম। তিনি শক্তিশালী, আরাশের অধিপতির কাছে মর্যাদাশীল। তিনি ফেরেশতাদের নিকট মান্য। সমস্ত ফেরেশতা তাকে মান্য করে। তিনি আল্লাহ্র বিশ্বাসভাজন; পয়গাম আনা নেয়ার কাজে তার তরফ থেকে বিশ্বাসভঙ্গ ও কম বেশী করার সম্ভাবনা নেই। নিজের পক্ষ থেকে তিনি কোন কথা আল্লাহ্র অহীর সাথে মিশিয়ে দেবেন না। বরং তিনি এমন পর্যায়ের আমানতদার যে, আল্লাহ্র পক্ষ থেকে যা কিছু বলা হয় সেগুলো তিনি হুবহু পৌছিয়ে দেন। [ মুয়াসসার, সাদী ]
সূরা তাকবীর আয়াত 21 সূরা
| English | Türkçe | Indonesia |
| Русский | Français | فارسی |
| تفسير | Urdu | اعراب |
বাংলায় পবিত্র কুরআনের আয়াত
- আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
- তারা তাদের শপথকে ঢাল করে রেখেছেন, অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে।
- ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোন সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা
- নভোমন্ডলে ও ভূ-মন্ডলে তাঁরই গৌরব। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
- তার আধিপত্য তো তাদের উপরই চলে, যারা তাকে বন্ধু মনে করে এবং যারা তাকে অংশীদার
- বলুন, আমার পালনকর্তা সত্য দ্বীন অবতরণ করেছেন। তিনি আলেমুল গায়ব।
- অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
- তিনি শহরে প্রবেশ করলেন, যখন তার অধিবাসীরা ছিল বেখবর। তথায় তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখলেন।
- আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।
- তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
বাংলায় কোরআনের সূরা পড়ুন :
সবচেয়ে বিখ্যাত কোরআন তেলাওয়াতকারীদের কণ্ঠে সূরা তাকবীর ডাউনলোড করুন:
সূরা Takwir mp3 : উচ্চ মানের সাথে সম্পূর্ণ অধ্যায়টি Takwir শুনতে এবং ডাউনলোড করতে আবৃত্তিকারকে বেছে নিন
আহমেদ আল-আজমি
ইব্রাহীম আল-আখদার
বান্দার বেলাইলা
খালিদ গালিলি
হাতেম ফরিদ আল ওয়ার
খলিফা আল টুনাইজি
সাদ আল-গামদি
সৌদ আল-শুরাইম
সালাহ বুখাতীর
আবদ এল বাসেট
আবদুল রশিদ সুফি
আব্দুল্লাহ্ বাস্ফার
আবদুল্লাহ আল-জুহানী
আলী আল-হুদায়েফি
আলী জাবের
ফারেস আব্বাদ
মাহের আলমাইকুলই
মোহাম্মদ আইয়ুব
মুহাম্মদ আল-মুহাইসনি
মুহাম্মাদ জিব্রীল
আল-মিনশাবি
আল হোসারি
মিশারী আল-আফসী
নাসের আল কাতামি
ইয়াসের আল-দোসারি
Please remember us in your sincere prayers



