দুশ্চিন্তার দোয়া - হিসনুল মুসলিম

1/4

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ (1).

🔤 উচ্চারণ (ট্রান্সলিটারেশন)

লা ইলাহা ইল্লাল্লাহুল আজীমুল হালীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম।

🌐 বাংলা অনুবাদ

আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহান, সহনশীল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি আসমানসমূহের রব, জমিনের রব এবং সম্মানিত আরশের রব।

2/4

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ (1).

🔤 উচ্চারণ (ট্রান্সলিটারেশন)

আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, ওয়া আসলিহ লি শানি কুল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা।

🌐 বাংলা অনুবাদ

হে আল্লাহ, আমি আপনার রহমতের আশা করি, তাই আমাকে এক পলকের জন্যও আমার নিজের উপর ছেড়ে দেবেন না এবং আমার সমস্ত কাজ সংশোধন করে দিন; আপনি ছাড়া কোনো ইলাহ নেই।

3/4

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (1).

🔤 উচ্চারণ (ট্রান্সলিটারেশন)

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন

🌐 বাংলা অনুবাদ

আপনি ব্যতীত কোন ইলাহ নেই; আপনি পবিত্র। নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম।

4/4

اللَّهُ اللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا (1).

🔤 উচ্চারণ (ট্রান্সলিটারেশন)

আল্লাহু আল্লাহু রাব্বী লা উশরিকু বিহি শাইয়া

🌐 বাংলা অনুবাদ

আল্লাহ, আল্লাহ আমার রব, আমি তাঁর সাথে কাউকে শরীক করি না।

হিসনুল মুসলিমের অন্যান্য অধ্যায়

القرآن الكريم


سورة البقرة آل عمران سورة النساء
سورة المائدة سورة الكهف سورة يس
سورة الرحمن سورة الواقعة سورة الملك

Friday, August 14, 2026

Please remember us in your sincere prayers