PDF —
11 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আল-আদিয়াত pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আল-আদিয়াত pdf বাংলা — ডাউনলোড সূরা আল-আদিয়াত অনুবাদ. সূরা আল-আদিয়াত (মাক্কী) 11 আয়াত.



11 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﮱﯓﯔ
100:1 শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
ﯕﯖﯗ
100:2 অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
ﯘﯙﯚ
100:3 অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
ﯛﯜﯝﯞ
100:4 ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
ﯟﯠﯡﯢ
100:5 অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
ﭑﭒﭓﭔﭕ
100:6 নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
ﭖﭗﭘﭙﭚ
100:7 এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
ﭛﭜﭝﭞﭟ
100:8 এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
ﭠﭡﭢﭣﭤﭥﭦﭧﭨ
100:9 সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
ﭩﭪﭫﭬﭭ
100:10 এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
ﭮﭯﭰﭱﭲﭳ
100:11 সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না