PDF —
52 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আল-হাক্কা pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আল-হাক্কা pdf বাংলা — ডাউনলোড সূরা আল-হাক্কা অনুবাদ. সূরা আল-হাক্কা (মাক্কী) 52 আয়াত.

← আল-কালামসূরা আল-হাক্কা আল-মাআরিজ →


52 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﮯﮰ
69:1 সুনিশ্চিত বিষয়।
ﮱﯓﯔ
69:2 সুনিশ্চিত বিষয় কি?
ﯕﯖﯗﯘﯙ
69:3 আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?
ﯚﯛﯜﯝﯞ
69:4 আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।
ﯟﯠﯡﯢﯣ
69:5 অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
ﯤﯥﯦﯧﯨﯩﯪ
69:6 এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,
ﯫﯬﯭﯮﯯﯰﯱﯲﯳﯴﯵﯶﯷﯸﯹﯺﯻ
69:7 যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।
ﯼﯽﯾﯿﰀﰁ
69:8 আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?
ﭑﭒﭓﭔﭕﭖﭗ
69:9 ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।
ﭘﭙﭚﭛﭜﭝﭞ
69:10 তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।
ﭟﭠﭡﭢﭣﭤﭥﭦ
69:11 যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।
ﭧﭨﭩﭪﭫﭬﭭ
69:12 যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।
ﭮﭯﭰﭱﭲﭳﭴ
69:13 যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার
ﭵﭶﭷﭸﭹﭺﭻ
69:14 এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,
ﭼﭽﭾﭿ
69:15 সেদিন কেয়ামত সংঘটিত হবে।
ﮀﮁﮂﮃﮄﮅ
69:16 সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।
ﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏﮐ
69:17 এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।
ﮑﮒﮓﮔﮕﮖﮗ
69:18 সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।
ﮘﮙﮚﮛﮜﮝﮞﮟﮠﮡ
69:19 অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।
ﮢﮣﮤﮥﮦﮧ
69:20 আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।
ﮨﮩﮪﮫﮬ
69:21 অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,
ﮭﮮﮯﮰ
69:22 সুউচ্চ জান্নাতে।
ﮱﯓﯔ
69:23 তার ফলসমূহ অবনমিত থাকবে।
ﯕﯖﯗﯘﯙﯚﯛﯜﯝ
69:24 বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।
ﯞﯟﯠﯡﯢﯣﯤﯥﯦﯧﯨ
69:25 যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
ﯩﯪﯫﯬﯭ
69:26 আমি যদি না জানতাম আমার হিসাব!
ﯮﯯﯰﯱ
69:27 হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।
ﯲﯳﯴﯵﯶﯷ
69:28 আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।
ﯸﯹﯺﯻ
69:29 আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
ﯼﯽﯾ
69:30 ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,
ﯿﰀﰁﰂ
69:31 অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
ﰃﰄﰅﰆﰇﰈﰉﰊ
69:32 অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।
ﰋﰌﰍﰎﰏﰐﰑ
69:33 নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।
ﰒﰓﰔﰕﰖﰗ
69:34 এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।
ﰘﰙﰚﰛﰜﰝ
69:35 অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।
ﭑﭒﭓﭔﭕﭖ
69:36 এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।
ﭗﭘﭙﭚﭛ
69:37 গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।
ﭜﭝﭞﭟﭠ
69:38 তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
ﭡﭢﭣﭤ
69:39 এবং যা তোমরা দেখ না, তার-
ﭥﭦﭧﭨﭩ
69:40 নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।
ﭪﭫﭬﭭﭮﭯﭰﭱﭲ
69:41 এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
ﭳﭴﭵﭶﭷﭸﭹﭺ
69:42 এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
ﭻﭼﭽﭾﭿ
69:43 এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
ﮀﮁﮂﮃﮄﮅ
69:44 সে যদি আমার নামে কোন কথা রচনা করত,
ﮆﮇﮈﮉ
69:45 তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,
ﮊﮋﮌﮍﮎ
69:46 অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
ﮏﮐﮑﮒﮓﮔﮕ
69:47 তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
ﮖﮗﮘﮙ
69:48 এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।
ﮚﮛﮜﮝﮞﮟ
69:49 আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।
ﮠﮡﮢﮣﮤ
69:50 নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।
ﮥﮦﮧﮨ
69:51 নিশ্চয় এটা নিশ্চিত সত্য।
ﮩﮪﮫﮬﮭ
69:52 অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না