PDF —
96 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আল-ওয়াকিয়া pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আল-ওয়াকিয়া pdf বাংলা — ডাউনলোড সূরা আল-ওয়াকিয়া অনুবাদ. সূরা আল-ওয়াকিয়া (মাক্কী) 96 আয়াত.

← আর-রহমানসূরা আল-ওয়াকিয়া আল-হাদিদ →


96 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﮃﮄﮅﮆ
56:1 যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
ﮇﮈﮉﮊ
56:2 যার বাস্তবতায় কোন সংশয় নেই।
ﮋﮌﮍ
56:3 এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
ﮎﮏﮐﮑﮒ
56:4 যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
ﮓﮔﮕﮖ
56:5 এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
ﮗﮘﮙﮚ
56:6 অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
ﮛﮜﮝﮞ
56:7 এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
ﮟﮠﮡﮢﮣﮤ
56:8 যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
ﮥﮦﮧﮨﮩﮪ
56:9 এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
ﮫﮬﮭ
56:10 অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
ﮮﮯﮰ
56:11 তারাই নৈকট্যশীল,
ﮱﯓﯔﯕ
56:12 অবদানের উদ্যানসমূহে,
ﯖﯗﯘﯙ
56:13 তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
ﯚﯛﯜﯝ
56:14 এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
ﯞﯟﯠﯡ
56:15 স্বর্ণ খচিত সিংহাসন।
ﯢﯣﯤﯥ
56:16 তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
ﭑﭒﭓﭔﭕ
56:17 তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
ﭖﭗﭘﭙﭚﭛ
56:18 পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
ﭜﭝﭞﭟﭠﭡ
56:19 যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
ﭢﭣﭤﭥ
56:20 আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
ﭦﭧﭨﭩﭪ
56:21 এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
ﭫﭬﭭ
56:22 তথায় থাকবে আনতনয়না হুরগণ,
ﭮﭯﭰﭱ
56:23 আবরণে রক্ষিত মোতির ন্যায়,
ﭲﭳﭴﭵﭶ
56:24 তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
ﭷﭸﭹﭺﭻﭼﭽ
56:25 তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
ﭾﭿﮀﮁﮂ
56:26 কিন্তু শুনবে সালাম আর সালাম।
ﮃﮄﮅﮆﮇﮈ
56:27 যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
ﮉﮊﮋﮌ
56:28 তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
ﮍﮎﮏ
56:29 এবং কাঁদি কাঁদি কলায়,
ﮐﮑﮒ
56:30 এবং দীর্ঘ ছায়ায়।
ﮓﮔﮕ
56:31 এবং প্রবাহিত পানিতে,
ﮖﮗﮘ
56:32 ও প্রচুর ফল-মূলে,
ﮙﮚﮛﮜﮝ
56:33 যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
ﮞﮟﮠ
56:34 আর থাকবে সমুন্নত শয্যায়।
ﮡﮢﮣﮤ
56:35 আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
ﮥﮦﮧ
56:36 অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
ﮨﮩﮪ
56:37 কামিনী, সমবয়স্কা।
ﮫﮬﮭ
56:38 ডান দিকের লোকদের জন্যে।
ﮮﮯﮰﮱ
56:39 তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
ﯓﯔﯕﯖ
56:40 এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
ﯗﯘﯙﯚﯛﯜ
56:41 বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
ﯝﯞﯟﯠ
56:42 তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
ﯡﯢﯣﯤ
56:43 এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
ﯥﯦﯧﯨﯩ
56:44 যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
ﯪﯫﯬﯭﯮﯯ
56:45 তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
ﯰﯱﯲﯳﯴﯵ
56:46 তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
ﯶﯷﯸﯹﯺﯻﯼﯽﯾﯿ
56:47 তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
ﰀﰁﰂ
56:48 এবং আমাদের পূর্বপুরুষগণও!
ﰃﰄﰅﰆﰇ
56:49 বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
ﰈﰉﰊﰋﰌﰍ
56:50 সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
ﭑﭒﭓﭔﭕﭖ
56:51 অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
ﭗﭘﭙﭚﭛﭜ
56:52 তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
ﭝﭞﭟﭠ
56:53 অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
ﭡﭢﭣﭤﭥ
56:54 অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
ﭦﭧﭨﭩ
56:55 পান করবে পিপাসিত উটের ন্যায়।
ﭪﭫﭬﭭﭮ
56:56 কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
ﭯﭰﭱﭲﭳ
56:57 আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
ﭴﭵﭶﭷ
56:58 তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
ﭸﭹﭺﭻﭼﭽ
56:59 তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
ﭾﭿﮀﮁﮂﮃﮄﮅ
56:60 আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
ﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏ
56:61 এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
ﮐﮑﮒﮓﮔﮕﮖ
56:62 তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
ﮗﮘﮙﮚ
56:63 তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
ﮛﮜﮝﮞﮟﮠ
56:64 তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
ﮡﮢﮣﮤﮥﮦﮧ
56:65 আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
ﮨﮩﮪ
56:66 বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
ﮫﮬﮭﮮ
56:67 বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
ﮯﮰﮱﯓﯔ
56:68 তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
ﯕﯖﯗﯘﯙﯚﯛﯜ
56:69 তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
ﯝﯞﯟﯠﯡﯢﯣ
56:70 আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
ﯤﯥﯦﯧﯨ
56:71 তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
ﯩﯪﯫﯬﯭﯮﯯ
56:72 তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
ﯰﯱﯲﯳﯴﯵ
56:73 আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
ﯶﯷﯸﯹﯺ
56:74 অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
ﯻﯼﯽﯾﯿﰀ
56:75 অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
ﰁﰂﰃﰄﰅﰆ
56:76 নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
ﭑﭒﭓﭔ
56:77 নিশ্চয় এটা সম্মানিত কোরআন,
ﭕﭖﭗﭘ
56:78 যা আছে এক গোপন কিতাবে,
ﭙﭚﭛﭜﭝ
56:79 যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
ﭞﭟﭠﭡﭢ
56:80 এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
ﭣﭤﭥﭦﭧ
56:81 তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?
ﭨﭩﭪﭫﭬ
56:82 এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?
ﭭﭮﭯﭰﭱ
56:83 অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
ﭲﭳﭴﭵ
56:84 এবং তোমরা তাকিয়ে থাক,
ﭶﭷﭸﭹﭺﭻﭼﭽ
56:85 তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
ﭾﭿﮀﮁﮂﮃ
56:86 যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
ﮄﮅﮆﮇﮈ
56:87 তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?
ﮉﮊﮋﮌﮍﮎ
56:88 যদি সে নৈকট্যশীলদের একজন হয়;
ﮏﮐﮑﮒﮓ
56:89 তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
ﮔﮕﮖﮗﮘﮙﮚ
56:90 আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
ﮛﮜﮝﮞﮟﮠ
56:91 তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
ﮡﮢﮣﮤﮥﮦﮧ
56:92 আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
ﮨﮩﮪﮫ
56:93 তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
ﮬﮭﮮ
56:94 এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
ﮯﮰﮱﯓﯔﯕ
56:95 এটা ধ্রুব সত্য।
ﯖﯗﯘﯙﯚ
56:96 অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না