PDF —
78 আয়াত মাদানী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আর-রহমান pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আর-রহমান pdf বাংলা — ডাউনলোড সূরা আর-রহমান অনুবাদ. সূরা আর-রহমান (মাদানী) 78 আয়াত.



78 আয়াত · মাদানী · বাংলা
bismillah
ﭷﭸ
55:1 করুনাময় আল্লাহ।
ﭹﭺﭻ
55:2 শিক্ষা দিয়েছেন কোরআন,
ﭼﭽﭾ
55:3 সৃষ্টি করেছেন মানুষ,
ﭿﮀﮁ
55:4 তাকে শিখিয়েছেন বর্ণনা।
ﮂﮃﮄﮅ
55:5 সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
ﮆﮇﮈﮉ
55:6 এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
ﮊﮋﮌﮍﮎ
55:7 তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
ﮏﮐﮑﮒﮓ
55:8 যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
ﮔﮕﮖﮗﮘﮙﮚ
55:9 তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
ﮛﮜﮝﮞ
55:10 তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
ﮟﮠﮡﮢﮣﮤ
55:11 এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
ﮥﮦﮧﮨﮩ
55:12 আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
ﮪﮫﮬﮭﮮ
55:13 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
ﮯﮰﮱﯓﯔﯕ
55:14 তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
ﯖﯗﯘﯙﯚﯛﯜ
55:15 এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
ﯝﯞﯟﯠﯡ
55:16 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?
ﯢﯣﯤﯥﯦ
55:17 তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
ﯧﯨﯩﯪﯫ
55:18 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭑﭒﭓﭔ
55:19 তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
ﭕﭖﭗﭘﭙ
55:20 উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
ﭚﭛﭜﭝﭞ
55:21 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭟﭠﭡﭢﭣ
55:22 উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
ﭤﭥﭦﭧﭨ
55:23 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭩﭪﭫﭬﭭﭮﭯ
55:24 দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)
ﭰﭱﭲﭳﭴ
55:25 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭵﭶﭷﭸﭹ
55:26 ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
ﭺﭻﭼﭽﭾﭿﮀ
55:27 একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
ﮁﮂﮃﮄﮅ
55:28 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏﮐﮑ
55:29 নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।
ﮒﮓﮔﮕﮖ
55:30 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﮗﮘﮙﮚﮛ
55:31 হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।
ﮜﮝﮞﮟﮠ
55:32 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﮡﮢﮣﮤﮥﮦﮧﮨﮩﮪﮫﮬﮭﮮﮯﮰﮱﯓ
55:33 হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।
ﯔﯕﯖﯗﯘ
55:34 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﯙﯚﯛﯜﯝﯞﯟﯠﯡ
55:35 ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
ﯢﯣﯤﯥﯦ
55:36 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﯧﯨﯩﯪﯫﯬﯭ
55:37 যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।
ﯮﯯﯰﯱﯲ
55:38 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﯳﯴﯵﯶﯷﯸﯹﯺﯻ
55:39 সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
ﯼﯽﯾﯿﰀ
55:40 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﰁﰂﰃﰄﰅﰆﰇ
55:41 অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।
ﭑﭒﭓﭔﭕ
55:42 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭖﭗﭘﭙﭚﭛﭜ
55:43 এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।
ﭝﭞﭟﭠﭡﭢ
55:44 তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
ﭣﭤﭥﭦﭧ
55:45 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭨﭩﭪﭫﭬﭭ
55:46 যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।
ﭮﭯﭰﭱﭲ
55:47 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭳﭴﭵ
55:48 উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
ﭶﭷﭸﭹﭺ
55:49 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭻﭼﭽﭾ
55:50 উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
ﭿﮀﮁﮂﮃ
55:51 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﮄﮅﮆﮇﮈﮉ
55:52 উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
ﮊﮋﮌﮍﮎ
55:53 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﮏﮐﮑﮒﮓﮔﮕﮖﮗﮘﮙ
55:54 তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।
ﮚﮛﮜﮝﮞ
55:55 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﮟﮠﮡﮢﮣﮤﮥﮦﮧﮨ
55:56 তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।
ﮩﮪﮫﮬﮭ
55:57 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﮮﮯﮰﮱ
55:58 প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
ﯓﯔﯕﯖﯗ
55:59 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﯘﯙﯚﯛﯜﯝ
55:60 সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?
ﯞﯟﯠﯡﯢ
55:61 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﯣﯤﯥﯦ
55:62 এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।
ﯧﯨﯩﯪﯫ
55:63 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﯬﯭ
55:64 কালোমত ঘন সবুজ।
ﯮﯯﯰﯱﯲ
55:65 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﯳﯴﯵﯶ
55:66 তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
ﯷﯸﯹﯺﯻ
55:67 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﯼﯽﯾﯿﰀ
55:68 তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।
ﰁﰂﰃﰄﰅ
55:69 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭑﭒﭓﭔ
55:70 সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।
ﭕﭖﭗﭘﭙ
55:71 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭚﭛﭜﭝﭞ
55:72 তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।
ﭟﭠﭡﭢﭣ
55:73 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭤﭥﭦﭧﭨﭩﭪ
55:74 কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
ﭫﭬﭭﭮﭯ
55:75 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭰﭱﭲﭳﭴﭵﭶ
55:76 তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
ﭷﭸﭹﭺﭻ
55:77 অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ﭼﭽﭾﭿﮀﮁﮂ
55:78 কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না