PDF —
26 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আল-গাশিয়া pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আল-গাশিয়া pdf বাংলা — ডাউনলোড সূরা আল-গাশিয়া অনুবাদ. সূরা আল-গাশিয়া (মাক্কী) 26 আয়াত.

← আল-আলাসূরা আল-গাশিয়া আল-ফাজর →


26 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﭽﭾﭿﮀﮁ
88:1 আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
ﮂﮃﮄﮅ
88:2 অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
ﮆﮇﮈ
88:3 ক্লিষ্ট, ক্লান্ত।
ﮉﮊﮋﮌ
88:4 তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
ﮍﮎﮏﮐﮑ
88:5 তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
ﮒﮓﮔﮕﮖﮗﮘ
88:6 কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
ﮙﮚﮛﮜﮝﮞﮟ
88:7 এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
ﮠﮡﮢﮣ
88:8 অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
ﮤﮥﮦ
88:9 তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
ﮧﮨﮩﮪ
88:10 তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
ﮫﮬﮭﮮﮯ
88:11 তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
ﮰﮱﯓﯔ
88:12 তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
ﯕﯖﯗﯘ
88:13 তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
ﯙﯚﯛ
88:14 এবং সংরক্ষিত পানপাত্র
ﯜﯝﯞ
88:15 এবং সারি সারি গালিচা
ﯟﯠﯡ
88:16 এবং বিস্তৃত বিছানো কার্পেট।
ﯢﯣﯤﯥﯦﯧﯨ
88:17 তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
ﯩﯪﯫﯬﯭ
88:18 এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
ﯮﯯﯰﯱﯲ
88:19 এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
ﯳﯴﯵﯶﯷ
88:20 এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
ﯸﯹﯺﯻﯼ
88:21 অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
ﯽﯾﯿﰀ
88:22 আপনি তাদের শাসক নন,
ﭑﭒﭓﭔﭕ
88:23 কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
ﭖﭗﭘﭙﭚ
88:24 আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
ﭛﭜﭝﭞ
88:25 নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
ﭟﭠﭡﭢﭣ
88:26 অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না