সূরা আল-ইনশিকাক pdf — ডাউনলোড (বাংলা)
সূরা আল-ইনশিকাক pdf বাংলা — ডাউনলোড সূরা আল-ইনশিকাক অনুবাদ. সূরা আল-ইনশিকাক (মাক্কী) 25 আয়াত.
Related
- সূরা আল-ইনশিকাক অনুবাদবাংলা
- সূরা আল-ইনশিকাক mp3শুনুন
- Quran Index বাংলা114
More সূরা PDF
সূরা আল-ইনশিকাক

ﭣﭤﭥﭦ
84:1
যখন আকাশ বিদীর্ণ হবে,
ﭧﭨﭩﭪ
84:2
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
ﭫﭬﭭﭮ
84:3
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
ﭯﭰﭱﭲﭳ
84:4
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
ﭴﭵﭶﭷ
84:5
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
ﭸﭹﭺﭻﭼﭽﭾﭿﮀ
84:6
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
ﮁﮂﮃﮄﮅﮆ
84:7
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
ﮇﮈﮉﮊﮋ
84:8
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
ﮌﮍﮎﮏﮐ
84:9
এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
ﮑﮒﮓﮔﮕﮖﮗ
84:10
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
ﮘﮙﮚﮛ
84:11
সে মৃত্যুকে আহবান করবে,
ﮜﮝﮞ
84:12
এবং জাহান্নামে প্রবেশ করবে।
ﮟﮠﮡﮢﮣﮤ
84:13
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
ﮥﮦﮧﮨﮩﮪ
84:14
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
ﮫﮬﮭﮮﮯﮰﮱﯓ
84:15
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
ﯔﯕﯖﯗ
84:16
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
ﯘﯙﯚﯛ
84:17
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
ﯜﯝﯞﯟ
84:18
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
ﯠﯡﯢﯣﯤ
84:19
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
ﯥﯦﯧﯨﯩ
84:20
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
ﯪﯫﯬﯭﯮﯯﯰﯱ
84:21
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
ﯲﯳﯴﯵﯶ
84:22
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
ﯷﯸﯹﯺﯻ
84:23
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
ﯼﯽﯾﯿ
84:24
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘﭙﭚ
84:25
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
পবিত্র কুরআন
Wednesday, September 9, 2026
আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না







