সূরা আল-আলা pdf — ডাউনলোড (বাংলা)
সূরা আল-আলা pdf বাংলা — ডাউনলোড সূরা আল-আলা অনুবাদ. সূরা আল-আলা (মাক্কী) 19 আয়াত.
Related
- সূরা আল-আলা অনুবাদবাংলা
- সূরা আল-আলা mp3শুনুন
- Quran Index বাংলা114
More সূরা PDF
সূরা আল-আলা

ﮟﮠﮡﮢﮣ
87:1
আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
ﮤﮥﮦﮧ
87:2
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
ﮨﮩﮪﮫ
87:3
এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
ﮬﮭﮮﮯ
87:4
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
ﮰﮱﯓﯔ
87:5
অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
ﯕﯖﯗﯘ
87:6
আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
ﯙﯚﯛﯜﯝﯞﯟﯠﯡﯢﯣ
87:7
আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
ﯤﯥﯦ
87:8
আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
ﯧﯨﯩﯪﯫ
87:9
উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
ﯬﯭﯮﯯ
87:10
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
ﭑﭒﭓ
87:11
আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
ﭔﭕﭖﭗﭘ
87:12
সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
ﭙﭚﭛﭜﭝﭞﭟ
87:13
অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
ﭠﭡﭢﭣﭤ
87:14
নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
ﭥﭦﭧﭨﭩ
87:15
এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
ﭪﭫﭬﭭﭮ
87:16
বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
ﭯﭰﭱﭲ
87:17
অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
ﭳﭴﭵﭶﭷﭸ
87:18
এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
ﭹﭺﭻﭼ
87:19
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
পবিত্র কুরআন
Wednesday, September 9, 2026
আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না







