PDF —
31 আয়াত মাদানী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আল-ইনসান pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আল-ইনসান pdf বাংলা — ডাউনলোড সূরা আল-ইনসান অনুবাদ. সূরা আল-ইনসান (মাদানী) 31 আয়াত.



31 আয়াত · মাদানী · বাংলা
bismillah
ﯜﯝﯞﯟﯠﯡﯢﯣﯤﯥﯦﯧ
76:1 মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।
ﯨﯩﯪﯫﯬﯭﯮﯯﯰﯱﯲ
76:2 আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
ﯳﯴﯵﯶﯷﯸﯹﯺ
76:3 আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়।
ﯻﯼﯽﯾﯿﰀﰁ
76:4 আমি অবিশ্বাসীদের জন্যে প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।
ﰂﰃﰄﰅﰆﰇﰈﰉﰊ
76:5 নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র।
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘ
76:6 এটা একটা ঝরণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে-তারা একে প্রবাহিত করবে।
ﭙﭚﭛﭜﭝﭞﭟﭠ
76:7 তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী।
ﭡﭢﭣﭤﭥﭦﭧﭨ
76:8 তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে।
ﭩﭪﭫﭬﭭﭮﭯﭰﭱﭲﭳ
76:9 তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।
ﭴﭵﭶﭷﭸﭹﭺﭻ
76:10 আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।
ﭼﭽﭾﭿﮀﮁﮂﮃﮄ
76:11 অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ।
ﮅﮆﮇﮈﮉﮊ
76:12 এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমী পোশাক।
ﮋﮌﮍﮎﮏﮐﮑﮒﮓﮔﮕﮖ
76:13 তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না।
ﮗﮘﮙﮚﮛﮜﮝ
76:14 তার বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে।
ﮞﮟﮠﮡﮢﮣﮤﮥﮦ
76:15 তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মত পানপাত্রে।
ﮧﮨﮩﮪﮫﮬ
76:16 রূপালী স্ফটিক পাত্রে, পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে।
ﮭﮮﮯﮰﮱﯓﯔ
76:17 তাদেরকে সেখানে পান করানো হবে ‘যানজাবীল’ মিশ্রিত পানপাত্র।
ﯕﯖﯗﯘﯙ
76:18 এটা জান্নাতস্থিত ‘সালসাবীল’ নামক একটি ঝরণা।
ﯚﯛﯜﯝﯞﯟﯠﯡﯢﯣﯤ
76:19 তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনি-মুক্তা।
ﯥﯦﯧﯨﯩﯪﯫﯬ
76:20 আপনি যখন সেখানে দেখবেন, তখন নেয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন।
ﯭﯮﯯﯰﯱﯲﯳﯴﯵﯶﯷﯸﯹﯺﯻ
76:21 তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করোনো হবে রৌপ্য নির্মিত কংকণ এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন ‘শরাবান-তহুরা’।
ﯼﯽﯾﯿﰀﰁﰂﰃﰄ
76:22 এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।
ﰅﰆﰇﰈﰉﰊﰋ
76:23 আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাযিল করেছি।
ﰌﰍﰎﰏﰐﰑﰒﰓﰔﰕ
76:24 অতএব, আপনি আপনার পালনকর্তার আদেশের জন্যে ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না।
ﰖﰗﰘﰙﰚﰛ
76:25 এবং সকাল-সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন।
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘ
76:26 রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন।
ﭙﭚﭛﭜﭝﭞﭟﭠﭡ
76:27 নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।
ﭢﭣﭤﭥﭦﭧﭨﭩﭪﭫﭬ
76:28 আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব।
ﭭﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶﭷ
76:29 এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।
ﭸﭹﭺﭻﭼﭽﭾﭿﮀﮁﮂﮃﮄ
76:30 আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
ﮅﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏﮐ
76:31 তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না