PDF —
50 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আল-মুরসালাত pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আল-মুরসালাত pdf বাংলা — ডাউনলোড সূরা আল-মুরসালাত অনুবাদ. সূরা আল-মুরসালাত (মাক্কী) 50 আয়াত.

← আল-ইনসানসূরা আল-মুরসালাত আন-নাবা →


50 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﮑﮒﮓ
77:1 কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
ﮔﮕﮖ
77:2 সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
ﮗﮘﮙ
77:3 মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
ﮚﮛﮜ
77:4 মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
ﮝﮞﮟ
77:5 ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
ﮠﮡﮢﮣ
77:6 ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
ﮤﮥﮦﮧ
77:7 নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
ﮨﮩﮪﮫ
77:8 অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
ﮬﮭﮮﮯ
77:9 যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
ﮰﮱﯓﯔ
77:10 যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
ﯕﯖﯗﯘ
77:11 যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
ﯙﯚﯛﯜ
77:12 এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
ﯝﯞﯟ
77:13 বিচার দিবসের জন্য।
ﯠﯡﯢﯣﯤﯥ
77:14 আপনি জানেন বিচার দিবস কি?
ﯦﯧﯨﯩ
77:15 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﯪﯫﯬﯭ
77:16 আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
ﯮﯯﯰﯱ
77:17 অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
ﯲﯳﯴﯵ
77:18 অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
ﯶﯷﯸﯹ
77:19 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﭑﭒﭓﭔﭕﭖ
77:20 আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
ﭗﭘﭙﭚﭛ
77:21 অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
ﭜﭝﭞﭟ
77:22 এক নির্দিষ্টকাল পর্যন্ত,
ﭠﭡﭢﭣ
77:23 অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
ﭤﭥﭦﭧ
77:24 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﭨﭩﭪﭫﭬ
77:25 আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
ﭭﭮﭯ
77:26 জীবিত ও মৃতদেরকে?
ﭰﭱﭲﭳﭴﭵﭶﭷ
77:27 আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
ﭸﭹﭺﭻ
77:28 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﭼﭽﭾﭿﮀﮁﮂ
77:29 চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
ﮃﮄﮅﮆﮇﮈﮉ
77:30 চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
ﮊﮋﮌﮍﮎﮏﮐ
77:31 যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
ﮑﮒﮓﮔﮕ
77:32 এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
ﮖﮗﮘﮙ
77:33 যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
ﮚﮛﮜﮝ
77:34 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﮞﮟﮠﮡﮢ
77:35 এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
ﮣﮤﮥﮦﮧ
77:36 এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
ﮨﮩﮪﮫ
77:37 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﮬﮭﮮﮯﮰﮱﯓ
77:38 এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
ﯔﯕﯖﯗﯘﯙ
77:39 অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
ﯚﯛﯜﯝ
77:40 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﯞﯟﯠﯡﯢﯣ
77:41 নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-
ﯤﯥﯦﯧ
77:42 এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।
ﯨﯩﯪﯫﯬﯭﯮ
77:43 বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
ﯯﯰﯱﯲﯳ
77:44 এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
ﯴﯵﯶﯷ
77:45 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﯸﯹﯺﯻﯼﯽ
77:46 কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
ﯾﯿﰀﰁ
77:47 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﰂﰃﰄﰅﰆﰇﰈ
77:48 যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
ﰉﰊﰋﰌ
77:49 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ﰍﰎﰏﰐﰑ
77:50 এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না