সূরা আদ-দুহা pdf — ডাউনলোড (বাংলা)
সূরা আদ-দুহা pdf বাংলা — ডাউনলোড সূরা আদ-দুহা অনুবাদ. সূরা আদ-দুহা (মাক্কী) 11 আয়াত.
Related
- সূরা আদ-দুহা অনুবাদবাংলা
- সূরা আদ-দুহা mp3শুনুন
- Quran Index বাংলা114
More সূরা PDF
সূরা আদ-দুহা

ﮉﮊ
93:1
শপথ পূর্বাহ্নের,
ﮋﮌﮍﮎ
93:2
শপথ রাত্রির যখন তা গভীর হয়,
ﮏﮐﮑﮒﮓﮔ
93:3
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
ﮕﮖﮗﮘﮙﮚ
93:4
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
ﮛﮜﮝﮞﮟ
93:5
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
ﮠﮡﮢﮣﮤ
93:6
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
ﮥﮦﮧﮨ
93:7
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
ﮩﮪﮫﮬ
93:8
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
ﮭﮮﮯﮰﮱ
93:9
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
ﯓﯔﯕﯖﯗ
93:10
সওয়ালকারীকে ধমক দেবেন না।
ﯘﯙﯚﯛﯜ
93:11
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
পবিত্র কুরআন
Wednesday, September 9, 2026
আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না







