সূরা আল-লাইল pdf — ডাউনলোড (বাংলা)
সূরা আল-লাইল pdf বাংলা — ডাউনলোড সূরা আল-লাইল অনুবাদ. সূরা আল-লাইল (মাক্কী) 21 আয়াত.
Related
- সূরা আল-লাইল অনুবাদবাংলা
- সূরা আল-লাইল mp3শুনুন
- Quran Index বাংলা114
More সূরা PDF
সূরা আল-লাইল

ﮡﮢﮣﮤ
92:1
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
ﮥﮦﮧﮨ
92:2
শপথ দিনের, যখন সে আলোকিত হয়
ﮩﮪﮫﮬﮭ
92:3
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
ﮮﮯﮰﮱ
92:4
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
ﯓﯔﯕﯖﯗ
92:5
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
ﯘﯙﯚ
92:6
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
ﯛﯜﯝ
92:7
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
ﯞﯟﯠﯡﯢ
92:8
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
ﯣﯤﯥ
92:9
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
ﭑﭒﭓ
92:10
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
ﭔﭕﭖﭗﭘﭙﭚ
92:11
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
ﭛﭜﭝﭞ
92:12
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
ﭟﭠﭡﭢﭣ
92:13
আর আমি মালিক ইহকালের ও পরকালের।
ﭤﭥﭦﭧ
92:14
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
ﭨﭩﭪﭫﭬ
92:15
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
ﭭﭮﭯﭰ
92:16
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
ﭱﭲﭳ
92:17
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
ﭴﭵﭶﭷﭸ
92:18
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
ﭹﭺﭻﭼﭽﭾﭿ
92:19
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
ﮀﮁﮂﮃﮄﮅ
92:20
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
ﮆﮇﮈ
92:21
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
পবিত্র কুরআন
Wednesday, September 9, 2026
আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না







