PDF —
44 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আল-মাআরিজ pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আল-মাআরিজ pdf বাংলা — ডাউনলোড সূরা আল-মাআরিজ অনুবাদ. সূরা আল-মাআরিজ (মাক্কী) 44 আয়াত.

← আল-হাক্কাসূরা আল-মাআরিজ নূহ →


44 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﮮﮯﮰﮱﯓ
70:1 একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-
ﯔﯕﯖﯗﯘ
70:2 কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।
ﯙﯚﯛﯜﯝ
70:3 তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।
ﯞﯟﯠﯡﯢﯣﯤﯥﯦﯧﯨﯩ
70:4 ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
ﯪﯫﯬﯭ
70:5 অতএব, আপনি উত্তম সবর করুন।
ﯮﯯﯰﯱ
70:6 তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,
ﯲﯳﯴ
70:7 আর আমি একে আসন্ন দেখছি।
ﯵﯶﯷﯸﯹ
70:8 সেদিন আকাশ হবে গলিত তামার মত।
ﯺﯻﯼﯽ
70:9 এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
ﯾﯿﰀﰁﰂ
70:10 বন্ধু বন্ধুর খবর নিবে না।
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘﭙﭚﭛ
70:11 যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,
ﭜﭝﭞ
70:12 তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,
ﭟﭠﭡﭢ
70:13 তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
ﭣﭤﭥﭦﭧﭨﭩ
70:14 এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।
ﭪﭫﭬﭭﭮ
70:15 কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।
ﭯﭰﭱ
70:16 যা চামড়া তুলে দিবে।
ﭲﭳﭴﭵﭶ
70:17 সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।
ﭷﭸﭹ
70:18 সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।
ﭺﭻﭼﭽﭾﭿ
70:19 মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।
ﮀﮁﮂﮃﮄ
70:20 যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।
ﮅﮆﮇﮈﮉ
70:21 আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।
ﮊﮋﮌ
70:22 তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।
ﮍﮎﮏﮐﮑﮒ
70:23 যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।
ﮓﮔﮕﮖﮗﮘ
70:24 এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে
ﮙﮚﮛ
70:25 যাঞ্ছাকারী ও বঞ্চিতের
ﮜﮝﮞﮟﮠ
70:26 এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
ﮡﮢﮣﮤﮥﮦﮧ
70:27 এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।
ﮨﮩﮪﮫﮬﮭ
70:28 নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।
ﮮﮯﮰﮱﯓ
70:29 এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে
ﯔﯕﯖﯗﯘﯙﯚﯛﯜﯝﯞ
70:30 কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।
ﯟﯠﯡﯢﯣﯤﯥﯦ
70:31 অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।
ﯧﯨﯩﯪﯫﯬ
70:32 এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে
ﯭﯮﯯﯰﯱ
70:33 এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান
ﯲﯳﯴﯵﯶﯷ
70:34 এবং যারা তাদের নামাযে যত্নবান,
ﯸﯹﯺﯻﯼ
70:35 তারাই জান্নাতে সম্মানিত হবে।
ﯽﯾﯿﰀﰁﰂ
70:36 অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।
ﰃﰄﰅﰆﰇﰈ
70:37 ডান ও বামদিক থেকে দলে দলে।
ﰉﰊﰋﰌﰍﰎﰏﰐﰑ
70:38 তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?
ﰒﰓﰔﰕﰖﰗﰘ
70:39 কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।
ﰙﰚﰛﰜﰝﰞﰟﰠ
70:40 আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘﭙ
70:41 তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।
ﭚﭛﭜﭝﭞﭟﭠﭡﭢ
70:42 অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।
ﭣﭤﭥﭦﭧﭨﭩﭪﭫﭬ
70:43 সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।
ﭭﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶﭷ
70:44 তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না