PDF —
42 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আবাসা pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আবাসা pdf বাংলা — ডাউনলোড সূরা আবাসা অনুবাদ. সূরা আবাসা (মাক্কী) 42 আয়াত.



42 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﭑﭒﭓ
80:1 তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
ﭔﭕﭖﭗ
80:2 কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
ﭘﭙﭚﭛﭜ
80:3 আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
ﭝﭞﭟﭠﭡ
80:4 অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
ﭢﭣﭤﭥ
80:5 পরন্তু যে বেপরোয়া,
ﭦﭧﭨﭩ
80:6 আপনি তার চিন্তায় মশগুল।
ﭪﭫﭬﭭﭮ
80:7 সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
ﭯﭰﭱﭲﭳ
80:8 যে আপনার কাছে দৌড়ে আসলো
ﭴﭵﭶ
80:9 এমতাবস্থায় যে, সে ভয় করে,
ﭷﭸﭹﭺ
80:10 আপনি তাকে অবজ্ঞা করলেন।
ﭻﭼﭽﭾ
80:11 কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
ﭿﮀﮁﮂ
80:12 অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
ﮃﮄﮅﮆ
80:13 এটা লিখিত আছে সম্মানিত,
ﮇﮈﮉ
80:14 উচ্চ পবিত্র পত্রসমূহে,
ﮊﮋﮌ
80:15 লিপিকারের হস্তে,
ﮍﮎﮏ
80:16 যারা মহৎ, পূত চরিত্র।
ﮐﮑﮒﮓﮔ
80:17 মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
ﮕﮖﮗﮘﮙ
80:18 তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
ﮚﮛﮜﮝﮞ
80:19 শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
ﮟﮠﮡﮢ
80:20 অতঃপর তার পথ সহজ করেছেন,
ﮣﮤﮥﮦ
80:21 অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
ﮧﮨﮩﮪﮫ
80:22 এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
ﮬﮭﮮﮯﮰﮱ
80:23 সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
ﯓﯔﯕﯖﯗ
80:24 মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
ﯘﯙﯚﯛﯜ
80:25 আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
ﯝﯞﯟﯠﯡ
80:26 এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
ﯢﯣﯤﯥ
80:27 অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
ﯦﯧﯨ
80:28 আঙ্গুর, শাক-সব্জি,
ﯩﯪﯫ
80:29 যয়তুন, খর্জূর,
ﯬﯭﯮ
80:30 ঘন উদ্যান,
ﯯﯰﯱ
80:31 ফল এবং ঘাস
ﯲﯳﯴﯵ
80:32 তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
ﯶﯷﯸﯹ
80:33 অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
ﯺﯻﯼﯽﯾﯿ
80:34 সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
ﰀﰁﰂ
80:35 তার মাতা, তার পিতা,
ﰃﰄﰅ
80:36 তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
ﰆﰇﰈﰉﰊﰋﰌ
80:37 সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
ﰍﰎﰏﰐ
80:38 অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
ﰑﰒﰓ
80:39 সহাস্য ও প্রফুল্ল।
ﰔﰕﰖﰗﰘ
80:40 এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
ﭑﭒﭓ
80:41 তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
ﭔﭕﭖﭗﭘ
80:42 তারাই কাফের পাপিষ্ঠের দল।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না