PDF —
29 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আত-তাকবীর pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আত-তাকবীর pdf বাংলা — ডাউনলোড সূরা আত-তাকবীর অনুবাদ. সূরা আত-তাকবীর (মাক্কী) 29 আয়াত.

← আবাসাসূরা আত-তাকবীর আল-ইনফিতার →


29 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﭙﭚﭛﭜ
81:1 যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
ﭝﭞﭟﭠ
81:2 যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
ﭡﭢﭣﭤ
81:3 যখন পর্বতমালা অপসারিত হবে,
ﭥﭦﭧﭨ
81:4 যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
ﭩﭪﭫﭬ
81:5 যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
ﭭﭮﭯﭰ
81:6 যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
ﭱﭲﭳﭴ
81:7 যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
ﭵﭶﭷﭸ
81:8 যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
ﭹﭺﭻﭼ
81:9 কি অপরাধে তাকে হত্য করা হল?
ﭽﭾﭿﮀ
81:10 যখন আমলনামা খোলা হবে,
ﮁﮂﮃﮄ
81:11 যখন আকাশের আবরণ অপসারিত হবে,
ﮅﮆﮇﮈ
81:12 যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
ﮉﮊﮋﮌ
81:13 এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
ﮍﮎﮏﮐﮑ
81:14 তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
ﮒﮓﮔﮕ
81:15 আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
ﮖﮗﮘ
81:16 চলমান হয় ও অদৃশ্য হয়,
ﮙﮚﮛﮜ
81:17 শপথ নিশাবসান ও
ﮝﮞﮟﮠ
81:18 প্রভাত আগমন কালের,
ﮡﮢﮣﮤﮥ
81:19 নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
ﮦﮧﮨﮩﮪﮫﮬ
81:20 যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
ﮭﮮﮯﮰ
81:21 সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
ﮱﯓﯔﯕ
81:22 এবং তোমাদের সাথী পাগল নন।
ﯖﯗﯘﯙﯚ
81:23 তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
ﯛﯜﯝﯞﯟﯠ
81:24 তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
ﯡﯢﯣﯤﯥﯦ
81:25 এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
ﯧﯨﯩ
81:26 অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
ﯪﯫﯬﯭﯮﯯ
81:27 এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
ﯰﯱﯲﯳﯴﯵ
81:28 তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
ﯶﯷﯸﯹﯺﯻﯼﯽﯾ
81:29 তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না