PDF —
40 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আন-নাবা pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আন-নাবা pdf বাংলা — ডাউনলোড সূরা আন-নাবা অনুবাদ. সূরা আন-নাবা (মাক্কী) 40 আয়াত.



40 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﭑﭒﭓ
78:1 তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
ﭔﭕﭖﭗ
78:2 মহা সংবাদ সম্পর্কে,
ﭘﭙﭚﭛﭜ
78:3 যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
ﭝﭞﭟ
78:4 না, সত্ত্বরই তারা জানতে পারবে,
ﭠﭡﭢﭣ
78:5 অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।
ﭤﭥﭦﭧﭨ
78:6 আমি কি করিনি ভূমিকে বিছানা
ﭩﭪﭫ
78:7 এবং পর্বতমালাকে পেরেক?
ﭬﭭﭮ
78:8 আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,
ﭯﭰﭱﭲ
78:9 তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,
ﭳﭴﭵﭶ
78:10 রাত্রিকে করেছি আবরণ।
ﭷﭸﭹﭺ
78:11 দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,
ﭻﭼﭽﭾﭿ
78:12 নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।
ﮀﮁﮂﮃ
78:13 এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
ﮄﮅﮆﮇﮈﮉ
78:14 আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,
ﮊﮋﮌﮍﮎ
78:15 যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।
ﮏﮐﮑ
78:16 ও পাতাঘন উদ্যান।
ﮒﮓﮔﮕﮖﮗ
78:17 নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
ﮘﮙﮚﮛﮜﮝﮞ
78:18 যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
ﮟﮠﮡﮢﮣ
78:19 আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
ﮤﮥﮦﮧﮨ
78:20 এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
ﮩﮪﮫﮬﮭ
78:21 নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,
ﮮﮯﮰ
78:22 সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
ﮱﯓﯔﯕ
78:23 তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
ﯖﯗﯘﯙﯚﯛﯜ
78:24 তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
ﯝﯞﯟﯠ
78:25 কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
ﯡﯢﯣ
78:26 পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
ﯤﯥﯦﯧﯨﯩ
78:27 নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
ﯪﯫﯬﯭ
78:28 এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
ﯮﯯﯰﯱﯲ
78:29 আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
ﯳﯴﯵﯶﯷﯸ
78:30 অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।
ﭑﭒﭓﭔ
78:31 পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
ﭕﭖﭗ
78:32 উদ্যান, আঙ্গুর,
ﭘﭙﭚ
78:33 সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
ﭛﭜﭝ
78:34 এবং পূর্ণ পানপাত্র।
ﭞﭟﭠﭡﭢﭣﭤ
78:35 তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
ﭥﭦﭧﭨﭩﭪ
78:36 এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
ﭫﭬﭭﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶ
78:37 যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।
ﭷﭸﭹﭺﭻﭼﭽﭾﭿﮀﮁﮂﮃﮄﮅﮆ
78:38 যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
ﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏﮐﮑ
78:39 এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।
ﮒﮓﮔﮕﮖﮗﮘﮙﮚﮛﮜﮝﮞﮟﮠﮡ
78:40 আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না