সূরা আল-আলা আরবি ও বাংলা

সূরা আল-আলা সম্পূর্ণ বাংলা অনুবাদসহ পড়ুন। আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং অডিও তিলাওয়াত আয়াত অনুযায়ী। (19 আয়াত — مكية). আল-আলা শুনুন, আল-আলা অনুবাদ, আল-আলা mp3, আল-আলা pdf.

সূরা আল-আলা পড়ুন এবং শুনুন

🎧 আয়াত
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ۝١
📖 অনুবাদ আয়াত 1
আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
الَّذِي خَلَقَ فَسَوَّىٰ ۝٢
📖 অনুবাদ আয়াত 2
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ ۝٣
📖 অনুবাদ আয়াত 3
এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ ۝٤
📖 অনুবাদ আয়াত 4
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ ۝٥
📖 অনুবাদ আয়াত 5
অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ ۝٦
📖 অনুবাদ আয়াত 6
আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ ۝٧
📖 অনুবাদ আয়াত 7
আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ۝٨
📖 অনুবাদ আয়াত 8
আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ ۝٩
📖 অনুবাদ আয়াত 9
উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ۝١٠
📖 অনুবাদ আয়াত 10
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ۝١١
📖 অনুবাদ আয়াত 11
আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ ۝١٢
📖 অনুবাদ আয়াত 12
সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ۝١٣
📖 অনুবাদ আয়াত 13
অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ۝١٤
📖 অনুবাদ আয়াত 14
নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ ۝١٥
📖 অনুবাদ আয়াত 15
এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ۝١٦
📖 অনুবাদ আয়াত 16
বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ ۝١٧
📖 অনুবাদ আয়াত 17
অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ ۝١٨
📖 অনুবাদ আয়াত 18
এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ ۝١٩
📖 অনুবাদ আয়াত 19
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
← 86 আল-আলা (87/114) 88 →
পড়ুন সূরা আল-আলা বাংলা অনুবাদ – আরবি পাঠ, অনুবাদ ও অডিও

87الأعلى Al-A'la 📚 19 আয়াত مكية

সূরা আল-আলা আয়াত অনুযায়ী অনুবাদ — 19 আয়াত




পবিত্র কুরআন


Tuesday, August 18, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না