সূরা আত-তাকবীর আরবি ও বাংলা

সূরা আত-তাকবীর সম্পূর্ণ বাংলা অনুবাদসহ পড়ুন। আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং অডিও তিলাওয়াত আয়াত অনুযায়ী। (29 আয়াত — مكية). আত-তাকবীর শুনুন, আত-তাকবীর অনুবাদ, আত-তাকবীর mp3, আত-তাকবীর pdf.

সূরা আত-তাকবীর পড়ুন এবং শুনুন

🎧 আয়াত
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۝١
📖 অনুবাদ আয়াত 1
যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ۝٢
📖 অনুবাদ আয়াত 2
যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ۝٣
📖 অনুবাদ আয়াত 3
যখন পর্বতমালা অপসারিত হবে,
وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ۝٤
📖 অনুবাদ আয়াত 4
যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ ۝٥
📖 অনুবাদ আয়াত 5
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ ۝٦
📖 অনুবাদ আয়াত 6
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ ۝٧
📖 অনুবাদ আয়াত 7
যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ ۝٨
📖 অনুবাদ আয়াত 8
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ ۝٩
📖 অনুবাদ আয়াত 9
কি অপরাধে তাকে হত্য করা হল?
وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ ۝١٠
📖 অনুবাদ আয়াত 10
যখন আমলনামা খোলা হবে,
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ ۝١١
📖 অনুবাদ আয়াত 11
যখন আকাশের আবরণ অপসারিত হবে,
وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ ۝١٢
📖 অনুবাদ আয়াত 12
যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ ۝١٣
📖 অনুবাদ আয়াত 13
এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ ۝١٤
📖 অনুবাদ আয়াত 14
তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ ۝١٥
📖 অনুবাদ আয়াত 15
আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
الْجَوَارِ الْكُنَّسِ ۝١٦
📖 অনুবাদ আয়াত 16
চলমান হয় ও অদৃশ্য হয়,
وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ ۝١٧
📖 অনুবাদ আয়াত 17
শপথ নিশাবসান ও
وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ ۝١٨
📖 অনুবাদ আয়াত 18
প্রভাত আগমন কালের,
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ۝١٩
📖 অনুবাদ আয়াত 19
নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ ۝٢٠
📖 অনুবাদ আয়াত 20
যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ ۝٢١
📖 অনুবাদ আয়াত 21
সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ ۝٢٢
📖 অনুবাদ আয়াত 22
এবং তোমাদের সাথী পাগল নন।
وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ ۝٢٣
📖 অনুবাদ আয়াত 23
তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ ۝٢٤
📖 অনুবাদ আয়াত 24
তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ ۝٢٥
📖 অনুবাদ আয়াত 25
এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
فَأَيْنَ تَذْهَبُونَ ۝٢٦
📖 অনুবাদ আয়াত 26
অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ ۝٢٧
📖 অনুবাদ আয়াত 27
এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ۝٢٨
📖 অনুবাদ আয়াত 28
তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ۝٢٩
📖 অনুবাদ আয়াত 29
তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।
← 80 আত-তাকবীর (81/114) 82 →
পড়ুন সূরা আত-তাকবীর বাংলা অনুবাদ – আরবি পাঠ, অনুবাদ ও অডিও

81التكوير At-Takwir 📚 29 আয়াত مكية

সূরা আত-তাকবীর আয়াত অনুযায়ী অনুবাদ — 29 আয়াত




পবিত্র কুরআন


Tuesday, August 18, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না