সূরা আল-ইনফিতার pdf — ডাউনলোড (বাংলা)
সূরা আল-ইনফিতার pdf বাংলা — ডাউনলোড সূরা আল-ইনফিতার অনুবাদ. সূরা আল-ইনফিতার (মাক্কী) 19 আয়াত.
Related
- সূরা আল-ইনফিতার অনুবাদবাংলা
- সূরা আল-ইনফিতার mp3শুনুন
- Quran Index বাংলা114
More সূরা PDF
সূরা আল-ইনফিতার

ﭑﭒﭓﭔ
82:1
যখন আকাশ বিদীর্ণ হবে,
ﭕﭖﭗﭘ
82:2
যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
ﭙﭚﭛﭜ
82:3
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
ﭝﭞﭟﭠ
82:4
এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
ﭡﭢﭣﭤﭥﭦ
82:5
তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
ﭧﭨﭩﭪﭫﭬﭭ
82:6
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
ﭮﭯﭰﭱﭲ
82:7
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
ﭳﭴﭵﭶﭷﭸﭹ
82:8
যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
ﭺﭻﭼﭽﭾ
82:9
কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
ﭿﮀﮁﮂ
82:10
অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
ﮃﮄﮅ
82:11
সম্মানিত আমল লেখকবৃন্দ।
ﮆﮇﮈﮉ
82:12
তারা জানে যা তোমরা কর।
ﮊﮋﮌﮍﮎ
82:13
সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
ﮏﮐﮑﮒﮓ
82:14
এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
ﮔﮕﮖﮗ
82:15
তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
ﮘﮙﮚﮛﮜ
82:16
তারা সেখান থেকে পৃথক হবে না।
ﮝﮞﮟﮠﮡﮢ
82:17
আপনি জানেন, বিচার দিবস কি?
ﮣﮤﮥﮦﮧﮨﮩ
82:18
অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
ﮪﮫﮬﮭﮮﮯﮰﮱﯓﯔﯕ
82:19
যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।
পবিত্র কুরআন
Wednesday, September 9, 2026
আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না







