সূরা আল-বুরুজ pdf — ডাউনলোড (বাংলা)
সূরা আল-বুরুজ pdf বাংলা — ডাউনলোড সূরা আল-বুরুজ অনুবাদ. সূরা আল-বুরুজ (মাক্কী) 22 আয়াত.
Related
- সূরা আল-বুরুজ অনুবাদবাংলা
- সূরা আল-বুরুজ mp3শুনুন
- Quran Index বাংলা114
More সূরা PDF
সূরা আল-বুরুজ

ﭛﭜﭝﭞ
85:1
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
ﭟﭠﭡ
85:2
এবং প্রতিশ্রুত দিবসের,
ﭢﭣﭤ
85:3
এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
ﭥﭦﭧﭨ
85:4
অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
ﭩﭪﭫﭬ
85:5
অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
ﭭﭮﭯﭰﭱ
85:6
যখন তারা তার কিনারায় বসেছিল।
ﭲﭳﭴﭵﭶﭷﭸ
85:7
এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
ﭹﭺﭻﭼﭽﭾﭿﮀﮁﮂ
85:8
তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
ﮃﮄﮅﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎ
85:9
যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
ﮏﮐﮑﮒﮓﮔﮕﮖﮗﮘﮙﮚﮛﮜﮝ
85:10
যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
ﮞﮟﮠﮡﮢﮣﮤﮥﮦﮧﮨﮩﮪﮫﮬﮭ
85:11
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
ﮮﮯﮰﮱﯓ
85:12
নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
ﯔﯕﯖﯗﯘ
85:13
তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
ﯙﯚﯛﯜ
85:14
তিনি ক্ষমাশীল, প্রেমময়;
ﯝﯞﯟﯠ
85:15
মহান আরশের অধিকারী।
ﯡﯢﯣﯤ
85:16
তিনি যা চান, তাই করেন।
ﯥﯦﯧﯨﯩ
85:17
আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
ﯪﯫﯬ
85:18
ফেরাউনের এবং সামুদের?
ﯭﯮﯯﯰﯱﯲ
85:19
বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
ﯳﯴﯵﯶﯷ
85:20
আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
ﯸﯹﯺﯻﯼ
85:21
বরং এটা মহান কোরআন,
ﯽﯾﯿﰀ
85:22
লওহে মাহফুযে লিপিবদ্ধ।
পবিত্র কুরআন
Wednesday, September 9, 2026
আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না







