সূরা আল-বুরুজ আরবি ও বাংলা

সূরা আল-বুরুজ সম্পূর্ণ বাংলা অনুবাদসহ পড়ুন। আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং অডিও তিলাওয়াত আয়াত অনুযায়ী। (22 আয়াত — مكية). আল-বুরুজ শুনুন, আল-বুরুজ অনুবাদ, আল-বুরুজ mp3, আল-বুরুজ pdf.

সূরা আল-বুরুজ পড়ুন এবং শুনুন

🎧 আয়াত
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ۝١
📖 অনুবাদ আয়াত 1
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
وَالْيَوْمِ الْمَوْعُودِ ۝٢
📖 অনুবাদ আয়াত 2
এবং প্রতিশ্রুত দিবসের,
وَشَاهِدٍ وَمَشْهُودٍ ۝٣
📖 অনুবাদ আয়াত 3
এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ۝٤
📖 অনুবাদ আয়াত 4
অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
النَّارِ ذَاتِ الْوَقُودِ ۝٥
📖 অনুবাদ আয়াত 5
অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ ۝٦
📖 অনুবাদ আয়াত 6
যখন তারা তার কিনারায় বসেছিল।
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ ۝٧
📖 অনুবাদ আয়াত 7
এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ ۝٨
📖 অনুবাদ আয়াত 8
তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ ۝٩
📖 অনুবাদ আয়াত 9
যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ ۝١٠
📖 অনুবাদ আয়াত 10
যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ ۝١١
📖 অনুবাদ আয়াত 11
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ۝١٢
📖 অনুবাদ আয়াত 12
নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ۝١٣
📖 অনুবাদ আয়াত 13
তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ۝١٤
📖 অনুবাদ আয়াত 14
তিনি ক্ষমাশীল, প্রেমময়;
ذُو الْعَرْشِ الْمَجِيدُ ۝١٥
📖 অনুবাদ আয়াত 15
মহান আরশের অধিকারী।
فَعَّالٌ لِّمَا يُرِيدُ ۝١٦
📖 অনুবাদ আয়াত 16
তিনি যা চান, তাই করেন।
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ ۝١٧
📖 অনুবাদ আয়াত 17
আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
فِرْعَوْنَ وَثَمُودَ ۝١٨
📖 অনুবাদ আয়াত 18
ফেরাউনের এবং সামুদের?
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ ۝١٩
📖 অনুবাদ আয়াত 19
বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ ۝٢٠
📖 অনুবাদ আয়াত 20
আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ ۝٢١
📖 অনুবাদ আয়াত 21
বরং এটা মহান কোরআন,
فِي لَوْحٍ مَّحْفُوظٍ ۝٢٢
📖 অনুবাদ আয়াত 22
লওহে মাহফুযে লিপিবদ্ধ।
← 84 আল-বুরুজ (85/114) 86 →
পড়ুন সূরা আল-বুরুজ বাংলা অনুবাদ – আরবি পাঠ, অনুবাদ ও অডিও

85البروج Al-Buruj 📚 22 আয়াত مكية

সূরা আল-বুরুজ আয়াত অনুযায়ী অনুবাদ — 22 আয়াত




পবিত্র কুরআন


Tuesday, August 18, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না