PDF —
30 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আল-ফাজর pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আল-ফাজর pdf বাংলা — ডাউনলোড সূরা আল-ফাজর অনুবাদ. সূরা আল-ফাজর (মাক্কী) 30 আয়াত.



30 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﭤﭥ
89:1 শপথ ফজরের,
ﭦﭧﭨ
89:2 শপথ দশ রাত্রির, শপথ তার,
ﭩﭪﭫ
89:3 যা জোড় ও যা বিজোড়
ﭬﭭﭮﭯ
89:4 এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে
ﭰﭱﭲﭳﭴﭵﭶ
89:5 এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।
ﭷﭸﭹﭺﭻﭼﭽ
89:6 আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,
ﭾﭿﮀﮁ
89:7 যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং
ﮂﮃﮄﮅﮆﮇﮈ
89:8 যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি
ﮉﮊﮋﮌﮍﮎ
89:9 এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।
ﮏﮐﮑﮒ
89:10 এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে
ﮓﮔﮕﮖﮗ
89:11 যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।
ﮘﮙﮚﮛ
89:12 অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।
ﮜﮝﮞﮟﮠﮡ
89:13 অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।
ﮢﮣﮤﮥ
89:14 নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।
ﮦﮧﮨﮩﮪﮫﮬﮭﮮﮯﮰﮱ
89:15 মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।
ﯓﯔﯕﯖﯗﯘﯙﯚﯛﯜﯝ
89:16 এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।
ﯞﯟﯠﯡﯢﯣﯤ
89:17 এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।
ﯥﯦﯧﯨﯩﯪ
89:18 এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।
ﯫﯬﯭﯮﯯ
89:19 এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল
ﯰﯱﯲﯳﯴ
89:20 এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।
ﯵﯶﯷﯸﯹﯺﯻﯼ
89:21 এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে
ﯽﯾﯿﰀﰁﰂ
89:22 এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘﭙﭚﭛ
89:23 এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
ﭜﭝﭞﭟﭠ
89:24 সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!
ﭡﭢﭣﭤﭥﭦ
89:25 সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।
ﭧﭨﭩﭪﭫ
89:26 এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।
ﭬﭭﭮﭯ
89:27 হে প্রশান্ত মন,
ﭰﭱﭲﭳﭴﭵ
89:28 তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
ﭶﭷﭸﭹ
89:29 অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
ﭺﭻﭼ
89:30 এবং আমার জান্নাতে প্রবেশ কর।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না