সূরা আল-গাশিয়া আরবি ও বাংলা

সূরা আল-গাশিয়া সম্পূর্ণ বাংলা অনুবাদসহ পড়ুন। আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং অডিও তিলাওয়াত আয়াত অনুযায়ী। (26 আয়াত — مكية). আল-গাশিয়া শুনুন, আল-গাশিয়া অনুবাদ, আল-গাশিয়া mp3, আল-গাশিয়া pdf.

সূরা আল-গাশিয়া পড়ুন এবং শুনুন

🎧 আয়াত
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ۝١
📖 অনুবাদ আয়াত 1
আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ ۝٢
📖 অনুবাদ আয়াত 2
অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۝٣
📖 অনুবাদ আয়াত 3
ক্লিষ্ট, ক্লান্ত।
تَصْلَىٰ نَارًا حَامِيَةً ۝٤
📖 অনুবাদ আয়াত 4
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ ۝٥
📖 অনুবাদ আয়াত 5
তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ ۝٦
📖 অনুবাদ আয়াত 6
কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ ۝٧
📖 অনুবাদ আয়াত 7
এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ ۝٨
📖 অনুবাদ আয়াত 8
অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۝٩
📖 অনুবাদ আয়াত 9
তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
فِي جَنَّةٍ عَالِيَةٍ ۝١٠
📖 অনুবাদ আয়াত 10
তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً ۝١١
📖 অনুবাদ আয়াত 11
তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ ۝١٢
📖 অনুবাদ আয়াত 12
তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ ۝١٣
📖 অনুবাদ আয়াত 13
তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ ۝١٤
📖 অনুবাদ আয়াত 14
এবং সংরক্ষিত পানপাত্র
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ ۝١٥
📖 অনুবাদ আয়াত 15
এবং সারি সারি গালিচা
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ ۝١٦
📖 অনুবাদ আয়াত 16
এবং বিস্তৃত বিছানো কার্পেট।
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ۝١٧
📖 অনুবাদ আয়াত 17
তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ ۝١٨
📖 অনুবাদ আয়াত 18
এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ۝١٩
📖 অনুবাদ আয়াত 19
এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ۝٢٠
📖 অনুবাদ আয়াত 20
এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ ۝٢١
📖 অনুবাদ আয়াত 21
অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ۝٢٢
📖 অনুবাদ আয়াত 22
আপনি তাদের শাসক নন,
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ۝٢٣
📖 অনুবাদ আয়াত 23
কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ ۝٢٤
📖 অনুবাদ আয়াত 24
আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ۝٢٥
📖 অনুবাদ আয়াত 25
নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ۝٢٦
📖 অনুবাদ আয়াত 26
অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।
← 87 আল-গাশিয়া (88/114) 89 →
পড়ুন সূরা আল-গাশিয়া বাংলা অনুবাদ – আরবি পাঠ, অনুবাদ ও অডিও

88الغاشية Al-Ghashiyah 📚 26 আয়াত مكية

সূরা আল-গাশিয়া আয়াত অনুযায়ী অনুবাদ — 26 আয়াত




পবিত্র কুরআন


Tuesday, August 18, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না