সূরা আল-বালাদ pdf — ডাউনলোড (বাংলা)
সূরা আল-বালাদ pdf বাংলা — ডাউনলোড সূরা আল-বালাদ অনুবাদ. সূরা আল-বালাদ (মাক্কী) 20 আয়াত.
Related
- সূরা আল-বালাদ অনুবাদবাংলা
- সূরা আল-বালাদ mp3শুনুন
- Quran Index বাংলা114
More সূরা PDF
সূরা আল-বালাদ

ﭽﭾﭿﮀﮁ
90:1
আমি এই নগরীর শপথ করি
ﮂﮃﮄﮅﮆ
90:2
এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
ﮇﮈﮉﮊ
90:3
শপথ জনকের ও যা জন্ম দেয়।
ﮋﮌﮍﮎﮏﮐ
90:4
নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
ﮑﮒﮓﮔﮕﮖﮗ
90:5
সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?
ﮘﮙﮚﮛﮜ
90:6
সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
ﮝﮞﮟﮠﮡﮢ
90:7
সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
ﮣﮤﮥﮦﮧ
90:8
আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
ﮨﮩﮪ
90:9
জিহবা ও ওষ্ঠদ্বয় ?
ﮫﮬﮭ
90:10
বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
ﮮﮯﮰﮱ
90:11
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
ﯓﯔﯕﯖﯗ
90:12
আপনি জানেন, সে ঘাঁটি কি?
ﯘﯙﯚ
90:13
তা হচ্ছে দাসমুক্তি
ﯛﯜﯝﯞﯟﯠﯡ
90:14
অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
ﯢﯣﯤﯥ
90:15
এতীম আত্বীয়কে
ﯦﯧﯨﯩﯪ
90:16
অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
ﯫﯬﯭﯮﯯﯰﯱﯲﯳﯴ
90:17
অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
ﯵﯶﯷﯸ
90:18
তারাই সৌভাগ্যশালী।
ﭑﭒﭓﭔﭕﭖﭗ
90:19
আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
ﭘﭙﭚﭛ
90:20
তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।
পবিত্র কুরআন
Wednesday, September 9, 2026
আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না







