সূরা আশ-শামস pdf — ডাউনলোড (বাংলা)
সূরা আশ-শামস pdf বাংলা — ডাউনলোড সূরা আশ-শামস অনুবাদ. সূরা আশ-শামস (মাক্কী) 15 আয়াত.
Related
- সূরা আশ-শামস অনুবাদবাংলা
- সূরা আশ-শামস mp3শুনুন
- Quran Index বাংলা114
More সূরা PDF
সূরা আশ-শামস

ﭜﭝﭞ
91:1
শপথ সূর্যের ও তার কিরণের,
ﭟﭠﭡﭢ
91:2
শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
ﭣﭤﭥﭦ
91:3
শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
ﭧﭨﭩﭪ
91:4
শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
ﭫﭬﭭﭮ
91:5
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
ﭯﭰﭱﭲ
91:6
শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
ﭳﭴﭵﭶ
91:7
শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
ﭷﭸﭹﭺ
91:8
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
ﭻﭼﭽﭾﭿ
91:9
যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
ﮀﮁﮂﮃﮄ
91:10
এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
ﮅﮆﮇﮈ
91:11
সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
ﮉﮊﮋﮌ
91:12
যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
ﮍﮎﮏﮐﮑﮒﮓﮔ
91:13
অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
ﮕﮖﮗﮘﮙﮚﮛﮜ
91:14
অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
ﮝﮞﮟﮠ
91:15
আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
পবিত্র কুরআন
Wednesday, September 9, 2026
আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না







