PDF —
60 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আজ-জারিয়াত pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আজ-জারিয়াত pdf বাংলা — ডাউনলোড সূরা আজ-জারিয়াত অনুবাদ. সূরা আজ-জারিয়াত (মাক্কী) 60 আয়াত.

← ক্বাফসূরা আজ-জারিয়াত আত-তুর →


60 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﯤﯥﯦ
51:1 কসম ঝঞ্ঝাবায়ুর।
ﯧﯨﯩ
51:2 অতঃপর বোঝা বহনকারী মেঘের।
ﯪﯫﯬ
51:3 অতঃপর মৃদু চলমান জলযানের,
ﯭﯮﯯ
51:4 অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,
ﯰﯱﯲﯳ
51:5 তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
ﯴﯵﯶﯷ
51:6 ইনসাফ অবশ্যম্ভাবী।
ﭑﭒﭓﭔ
51:7 পথবিশিষ্ট আকাশের কসম,
ﭕﭖﭗﭘﭙ
51:8 তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।
ﭚﭛﭜﭝﭞ
51:9 যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,
ﭟﭠﭡ
51:10 অনুমানকারীরা ধ্বংস হোক,
ﭢﭣﭤﭥﭦﭧ
51:11 যারা উদাসীন, ভ্রান্ত।
ﭨﭩﭪﭫﭬ
51:12 তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?
ﭭﭮﭯﭰﭱﭲ
51:13 যেদিন তারা অগ্নিতে পতিত হবে,
ﭳﭴﭵﭶﭷﭸﭹﭺ
51:14 তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।
ﭻﭼﭽﭾﭿﮀ
51:15 খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।
ﮁﮂﮃﮄﮅﮆﮇﮈﮉﮊﮋ
51:16 এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,
ﮌﮍﮎﮏﮐﮑﮒ
51:17 তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,
ﮓﮔﮕﮖ
51:18 রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,
ﮗﮘﮙﮚﮛﮜ
51:19 এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।
ﮝﮞﮟﮠﮡ
51:20 বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,
ﮢﮣﮤﮥﮦﮧ
51:21 এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?
ﮨﮩﮪﮫﮬﮭ
51:22 আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।
ﮮﮯﮰﮱﯓﯔﯕﯖﯗﯘ
51:23 নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।
ﯙﯚﯛﯜﯝﯞﯟ
51:24 আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?
ﯠﯡﯢﯣﯤﯥﯦﯧﯨﯩﯪ
51:25 যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।
ﯫﯬﯭﯮﯯﯰﯱ
51:26 অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।
ﯲﯳﯴﯵﯶﯷ
51:27 সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?
ﯸﯹﯺﯻﯼﯽﯾﯿﰀﰁﰂﰃ
51:28 অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।
ﰄﰅﰆﰇﰈﰉﰊﰋﰌﰍ
51:29 অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।
ﰎﰏﰐﰑﰒﰓﰔﰕﰖﰗ
51:30 তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
ﭑﭒﭓﭔﭕﭖﭗ
51:31 ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?
ﭘﭙﭚﭛﭜﭝﭞ
51:32 তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,
ﭟﭠﭡﭢﭣﭤ
51:33 যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।
ﭥﭦﭧﭨﭩ
51:34 যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহিߦ#2468; আছে।
ﭪﭫﭬﭭﭮﭯﭰ
51:35 অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।
ﭱﭲﭳﭴﭵﭶﭷﭸ
51:36 এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।
ﭹﭺﭻﭼﭽﭾﭿﮀ
51:37 যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।
ﮁﮂﮃﮄﮅﮆﮇﮈﮉ
51:38 এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।
ﮊﮋﮌﮍﮎﮏﮐ
51:39 অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।
ﮑﮒﮓﮔﮕﮖﮗﮘ
51:40 অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।
ﮙﮚﮛﮜﮝﮞﮟﮠ
51:41 এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।
ﮡﮢﮣﮤﮥﮦﮧﮨﮩﮪ
51:42 এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল।
ﮫﮬﮭﮮﮯﮰﮱﯓﯔ
51:43 আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।
ﯕﯖﯗﯘﯙﯚﯛﯜﯝ
51:44 অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।
ﯞﯟﯠﯡﯢﯣﯤﯥ
51:45 অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।
ﯦﯧﯨﯩﯪﯫﯬﯭﯮﯯ
51:46 আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
ﯰﯱﯲﯳﯴﯵ
51:47 আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।
ﯶﯷﯸﯹﯺ
51:48 আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।
ﯻﯼﯽﯾﯿﰀﰁﰂ
51:49 আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।
ﰃﰄﰅﰆﰇﰈﰉﰊﰋﰌ
51:50 অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।
ﰍﰎﰏﰐﰑﰒﰓﰔﰕﰖﰗﰘﰙ
51:51 তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘﭙﭚﭛﭜﭝﭞ
51:52 এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।
ﭟﭠﭡﭢﭣﭤﭥﭦ
51:53 তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।
ﭧﭨﭩﭪﭫﭬ
51:54 অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।
ﭭﭮﭯﭰﭱﭲ
51:55 এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।
ﭳﭴﭵﭶﭷﭸﭹ
51:56 আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
ﭺﭻﭼﭽﭾﭿﮀﮁﮂﮃ
51:57 আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।
ﮄﮅﮆﮇﮈﮉﮊﮋ
51:58 আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।
ﮌﮍﮎﮏﮐﮑﮒﮓﮔﮕ
51:59 অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।
ﮖﮗﮘﮙﮚﮛﮜﮝ
51:60 অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না