PDF —
227 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আশ-শুআরা pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আশ-শুআরা pdf বাংলা — ডাউনলোড সূরা আশ-শুআরা অনুবাদ. সূরা আশ-শুআরা (মাক্কী) 227 আয়াত.

← আল-ফুরকানসূরা আশ-শুআরা আন-নামল →


227 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﭑﭒ
26:1 ত্বা, সীন, মীম।
ﭓﭔﭕﭖﭗ
26:2 এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
ﭘﭙﭚﭛﭜﭝﭞ
26:3 তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।
ﭟﭠﭡﭢﭣﭤﭥﭦﭧﭨﭩﭪ
26:4 আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।
ﭫﭬﭭﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶ
26:5 যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
ﭷﭸﭹﭺﭻﭼﭽﭾﭿ
26:6 অতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে।
ﮀﮁﮂﮃﮄﮅﮆﮇﮈﮉﮊﮋ
26:7 তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ-বস্তু কত উদগত করেছি।
ﮌﮍﮎﮏﮐﮑﮒﮓﮔﮕ
26:8 নিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
ﮖﮗﮘﮙﮚﮛ
26:9 আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।
ﮜﮝﮞﮟﮠﮡﮢﮣﮤ
26:10 যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;
ﮥﮦﮧﮨﮩﮪ
26:11 ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?
ﮫﮬﮭﮮﮯﮰﮱ
26:12 সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।
ﯓﯔﯕﯖﯗﯘﯙﯚﯛ
26:13 এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।
ﯜﯝﯞﯟﯠﯡﯢ
26:14 আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে।
ﯣﯤﯥﯦﯧﯨﯩﯪﯫﯬ
26:15 আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।
ﯭﯮﯯﯰﯱﯲﯳﯴ
26:16 অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।
ﯵﯶﯷﯸﯹﯺ
26:17 যাতে তুমি বনী-ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।
ﯻﯼﯽﯾﯿﰀﰁﰂﰃﰄﰅ
26:18 ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন-পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।
ﰆﰇﰈﰉﰊﰋﰌﰍ
26:19 তুমি সেই-তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।
ﭑﭒﭓﭔﭕﭖﭗ
26:20 মূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম।
ﭘﭙﭚﭛﭜﭝﭞﭟﭠﭡﭢﭣ
26:21 অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।
ﭤﭥﭦﭧﭨﭩﭪﭫﭬ
26:22 আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী-ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।
ﭭﭮﭯﭰﭱﭲ
26:23 ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
ﭳﭴﭵﭶﭷﭸﭹﭺﭻﭼﭽ
26:24 মূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।
ﭾﭿﮀﮁﮂﮃ
26:25 ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?
ﮄﮅﮆﮇﮈﮉ
26:26 মূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।
ﮊﮋﮌﮍﮎﮏﮐﮑ
26:27 ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।
ﮒﮓﮔﮕﮖﮗﮘﮙﮚﮛﮜ
26:28 মূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ।
ﮝﮞﮟﮠﮡﮢﮣﮤﮥ
26:29 ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।
ﮦﮧﮨﮩﮪﮫ
26:30 মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?
ﮬﮭﮮﮯﮰﮱﯓﯔ
26:31 ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।
ﯕﯖﯗﯘﯙﯚﯛ
26:32 অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।
ﯜﯝﯞﯟﯠﯡﯢ
26:33 আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।
ﯣﯤﯥﯦﯧﯨﯩﯪ
26:34 ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।
ﯫﯬﯭﯮﯯﯰﯱﯲﯳ
26:35 সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?
ﯴﯵﯶﯷﯸﯹﯺﯻ
26:36 তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।
ﯼﯽﯾﯿﰀ
26:37 তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।
ﰁﰂﰃﰄﰅﰆ
26:38 অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।
ﰇﰈﰉﰊﰋﰌ
26:39 এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘ
26:40 যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি-যদি তারাই বিজয়ী হয়।
ﭙﭚﭛﭜﭝﭞﭟﭠﭡﭢﭣﭤﭥ
26:41 যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?
ﭦﭧﭨﭩﭪﭫﭬ
26:42 ফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।
ﭭﭮﭯﭰﭱﭲﭳﭴ
26:43 মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।
ﭵﭶﭷﭸﭹﭺﭻﭼﭽﭾ
26:44 অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব।
ﭿﮀﮁﮂﮃﮄﮅﮆﮇ
26:45 অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।
ﮈﮉﮊﮋ
26:46 তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।
ﮌﮍﮎﮏﮐ
26:47 তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
ﮑﮒﮓﮔ
26:48 যিনি মূসা ও হারুনের রব।
ﮕﮖﮗﮘﮙﮚﮛﮜﮝﮞﮟﮠﮡﮢﮣﮤﮥﮦﮧﮨﮩﮪﮫﮬ
26:49 ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।
ﮭﮮﮯﮰﮱﯓﯔﯕﯖ
26:50 তারা বলল, কোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।
ﯗﯘﯙﯚﯛﯜﯝﯞﯟﯠﯡﯢ
26:51 আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
ﯣﯤﯥﯦﯧﯨﯩﯪﯫﯬ
26:52 আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
ﯭﯮﯯﯰﯱﯲ
26:53 অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
ﯳﯴﯵﯶﯷ
26:54 নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
ﯸﯹﯺﯻ
26:55 এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
ﯼﯽﯾﯿ
26:56 এবং আমরা সবাই সদা শংকিত।
ﰀﰁﰂﰃﰄ
26:57 অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
ﰅﰆﰇﰈ
26:58 এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
ﰉﰊﰋﰌﰍﰎ
26:59 এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
ﰏﰐﰑ
26:60 অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘﭙ
26:61 যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
ﭚﭛﭜﭝﭞﭟﭠﭡ
26:62 মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
ﭢﭣﭤﭥﭦﭧﭨﭩﭪﭫﭬﭭﭮﭯﭰ
26:63 অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
ﭱﭲﭳﭴ
26:64 আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
ﭵﭶﭷﭸﭹﭺ
26:65 এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
ﭻﭼﭽﭾ
26:66 অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
ﭿﮀﮁﮂﮃﮄﮅﮆﮇﮈ
26:67 নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
ﮉﮊﮋﮌﮍﮎ
26:68 আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
ﮏﮐﮑﮒﮓ
26:69 আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
ﮔﮕﮖﮗﮘﮙﮚ
26:70 যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
ﮛﮜﮝﮞﮟﮠﮡ
26:71 তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।
ﮢﮣﮤﮥﮦﮧ
26:72 ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?
ﮨﮩﮪﮫﮬ
26:73 অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?
ﮭﮮﮯﮰﮱﯓﯔ
26:74 তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।
ﯕﯖﯗﯘﯙﯚ
26:75 ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।
ﯛﯜﯝﯞ
26:76 তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
ﯟﯠﯡﯢﯣﯤﯥ
26:77 বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
ﯦﯧﯨﯩﯪ
26:78 যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
ﯫﯬﯭﯮﯯ
26:79 যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
ﯰﯱﯲﯳﯴ
26:80 যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
ﯵﯶﯷﯸﯹ
26:81 যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
ﯺﯻﯼﯽﯾﯿﰀﰁﰂ
26:82 আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।
ﰃﰄﰅﰆﰇﰈﰉ
26:83 হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
ﭑﭒﭓﭔﭕﭖﭗ
26:84 এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
ﭘﭙﭚﭛﭜﭝ
26:85 এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
ﭞﭟﭠﭡﭢﭣﭤ
26:86 এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
ﭥﭦﭧﭨﭩ
26:87 এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
ﭪﭫﭬﭭﭮﭯﭰ
26:88 যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
ﭱﭲﭳﭴﭵﭶﭷ
26:89 কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
ﭸﭹﭺﭻ
26:90 জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
ﭼﭽﭾﭿ
26:91 এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
ﮀﮁﮂﮃﮄﮅﮆ
26:92 তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
ﮇﮈﮉﮊﮋﮌﮍﮎ
26:93 আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
ﮏﮐﮑﮒﮓ
26:94 অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
ﮔﮕﮖﮗ
26:95 এবং ইবলীস বাহিনীর সকলকে।
ﮘﮙﮚﮛﮜ
26:96 তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
ﮝﮞﮟﮠﮡﮢﮣ
26:97 আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
ﮤﮥﮦﮧﮨ
26:98 যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
ﮩﮪﮫﮬﮭ
26:99 আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
ﮮﮯﮰﮱﯓ
26:100 অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
ﯔﯕﯖﯗ
26:101 এবং কোন সহৃদয় বন্ধু ও নেই।
ﯘﯙﯚﯛﯜﯝﯞﯟ
26:102 হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
ﯠﯡﯢﯣﯤﯥﯦﯧﯨﯩ
26:103 নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
ﯪﯫﯬﯭﯮﯯ
26:104 আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
ﯰﯱﯲﯳﯴ
26:105 নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
ﯵﯶﯷﯸﯹﯺﯻﯼ
26:106 যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
ﯽﯾﯿﰀﰁ
26:107 আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।
ﰂﰃﰄﰅ
26:108 অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
ﰆﰇﰈﰉﰊﰋﰌﰍﰎﰏﰐﰑﰒ
26:109 আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
ﰓﰔﰕﰖ
26:110 অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
ﰗﰘﰙﰚﰛﰜﰝ
26:111 তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?
ﭑﭒﭓﭔﭕﭖﭗ
26:112 নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?
ﭘﭙﭚﭛﭜﭝﭞﭟﭠ
26:113 তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!
ﭡﭢﭣﭤﭥ
26:114 আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
ﭦﭧﭨﭩﭪﭫ
26:115 আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।
ﭬﭭﭮﭯﭰﭱﭲﭳﭴ
26:116 তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
ﭵﭶﭷﭸﭹﭺ
26:117 নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
ﭻﭼﭽﭾﭿﮀﮁﮂﮃﮄ
26:118 অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
ﮅﮆﮇﮈﮉﮊﮋ
26:119 অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।
ﮌﮍﮎﮏﮐ
26:120 এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
ﮑﮒﮓﮔﮕﮖﮗﮘﮙﮚ
26:121 নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
ﮛﮜﮝﮞﮟﮠ
26:122 নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
ﮡﮢﮣﮤ
26:123 আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
ﮥﮦﮧﮨﮩﮪﮫﮬ
26:124 তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?
ﮭﮮﮯﮰﮱ
26:125 আমি তোমাদের বিশ্বস্ত রসূল।
ﯓﯔﯕﯖ
26:126 অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
ﯗﯘﯙﯚﯛﯜﯝﯞﯟﯠﯡﯢﯣ
26:127 আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
ﯤﯥﯦﯧﯨﯩ
26:128 তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?
ﯪﯫﯬﯭﯮ
26:129 এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?
ﯯﯰﯱﯲﯳ
26:130 যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
ﯴﯵﯶﯷ
26:131 অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
ﯸﯹﯺﯻﯼﯽ
26:132 ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
ﯾﯿﰀﰁ
26:133 তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,
ﰂﰃﰄ
26:134 এবং উদ্যান ও ঝরণা।
ﰅﰆﰇﰈﰉﰊﰋ
26:135 আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
ﰌﰍﰎﰏﰐﰑﰒﰓﰔﰕ
26:136 তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।
ﭑﭒﭓﭔﭕﭖ
26:137 এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
ﭗﭘﭙﭚ
26:138 আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
ﭛﭜﭝﭞﭟﭠﭡﭢﭣﭤﭥﭦﭧ
26:139 অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
ﭨﭩﭪﭫﭬﭭ
26:140 এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
ﭮﭯﭰﭱ
26:141 সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
ﭲﭳﭴﭵﭶﭷﭸﭹ
26:142 যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?
ﭺﭻﭼﭽﭾ
26:143 আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
ﭿﮀﮁﮂ
26:144 অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
ﮃﮄﮅﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏ
26:145 আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
ﮐﮑﮒﮓﮔﮕ
26:146 তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?
ﮖﮗﮘﮙ
26:147 উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
ﮚﮛﮜﮝﮞ
26:148 শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
ﮟﮠﮡﮢﮣﮤ
26:149 তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
ﮥﮦﮧﮨ
26:150 সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
ﮩﮪﮫﮬﮭ
26:151 এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;
ﮮﮯﮰﮱﯓﯔﯕ
26:152 যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;
ﯖﯗﯘﯙﯚﯛ
26:153 তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
ﯜﯝﯞﯟﯠﯡﯢﯣﯤﯥﯦﯧ
26:154 তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।
ﯨﯩﯪﯫﯬﯭﯮﯯﯰﯱ
26:155 সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের।
ﯲﯳﯴﯵﯶﯷﯸﯹ
26:156 তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।
ﯺﯻﯼﯽ
26:157 তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।
ﯾﯿﰀﰁﰂﰃﰄﰅﰆﰇﰈﰉﰊ
26:158 এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
ﰋﰌﰍﰎﰏﰐ
26:159 আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
ﭑﭒﭓﭔﭕ
26:160 লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
ﭖﭗﭘﭙﭚﭛﭜﭝ
26:161 যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?
ﭞﭟﭠﭡﭢ
26:162 আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
ﭣﭤﭥﭦ
26:163 অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
ﭧﭨﭩﭪﭫﭬﭭﭮﭯﭰﭱﭲﭳ
26:164 আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তা দেবেন।
ﭴﭵﭶﭷﭸ
26:165 সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
ﭹﭺﭻﭼﭽﭾﭿﮀﮁﮂﮃﮄﮅ
26:166 এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
ﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎ
26:167 তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে।
ﮏﮐﮑﮒﮓﮔ
26:168 লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।
ﮕﮖﮗﮘﮙﮚ
26:169 হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
ﮛﮜﮝﮞ
26:170 অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।
ﮟﮠﮡﮢﮣ
26:171 এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
ﮤﮥﮦﮧ
26:172 এরপর অন্যদেরকে নিপাত করলাম।
ﮨﮩﮪﮫﮬﮭﮮﮯ
26:173 তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
ﮰﮱﯓﯔﯕﯖﯗﯘﯙﯚ
26:174 নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
ﯛﯜﯝﯞﯟﯠ
26:175 নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
ﯡﯢﯣﯤﯥ
26:176 বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
ﯦﯧﯨﯩﯪﯫﯬ
26:177 যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?
ﯭﯮﯯﯰﯱ
26:178 আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
ﯲﯳﯴﯵ
26:179 অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
ﯶﯷﯸﯹﯺﯻﯼﯽﯾﯿﰀﰁﰂ
26:180 আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
ﰃﰄﰅﰆﰇﰈﰉﰊ
26:181 মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
ﰋﰌﰍﰎ
26:182 সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।
ﰏﰐﰑﰒﰓﰔﰕﰖﰗﰘ
26:183 মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
ﭑﭒﭓﭔﭕﭖ
26:184 ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।
ﭗﭘﭙﭚﭛﭜ
26:185 তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
ﭝﭞﭟﭠﭡﭢﭣﭤﭥﭦ
26:186 তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা-তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
ﭧﭨﭩﭪﭫﭬﭭﭮﭯﭰ
26:187 অতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।
ﭱﭲﭳﭴﭵﭶ
26:188 শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।
ﭷﭸﭹﭺﭻﭼﭽﭾﭿﮀﮁﮂ
26:189 অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব।
ﮃﮄﮅﮆﮇﮈﮉﮊﮋﮌ
26:190 নিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
ﮍﮎﮏﮐﮑﮒ
26:191 নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
ﮓﮔﮕﮖﮗ
26:192 এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।
ﮘﮙﮚﮛﮜ
26:193 বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।
ﮝﮞﮟﮠﮡﮢ
26:194 আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,
ﮣﮤﮥﮦ
26:195 সুস্পষ্ট আরবী ভাষায়।
ﮧﮨﮩﮪﮫ
26:196 নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।
ﮬﮭﮮﮯﮰﮱﯓﯔﯕﯖ
26:197 তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?
ﯗﯘﯙﯚﯛﯜ
26:198 যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,
ﯝﯞﯟﯠﯡﯢﯣ
26:199 অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।
ﯤﯥﯦﯧﯨﯩ
26:200 এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
ﯪﯫﯬﯭﯮﯯﯰﯱ
26:201 তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।
ﯲﯳﯴﯵﯶﯷ
26:202 অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না।
ﯸﯹﯺﯻﯼ
26:203 তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?
ﯽﯾﯿ
26:204 তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?
ﰀﰁﰂﰃﰄ
26:205 আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই,
ﰅﰆﰇﰈﰉﰊ
26:206 অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।
ﭑﭒﭓﭔﭕﭖﭗ
26:207 তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?
ﭘﭙﭚﭛﭜﭝﭞﭟ
26:208 আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।
ﭠﭡﭢﭣﭤ
26:209 স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।
ﭥﭦﭧﭨﭩ
26:210 এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
ﭪﭫﭬﭭﭮﭯ
26:211 তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?451; রাখে না।
ﭰﭱﭲﭳﭴ
26:212 তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
ﭵﭶﭷﭸﭹﭺﭻﭼﭽﭾ
26:213 অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
ﭿﮀﮁﮂ
26:214 আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
ﮃﮄﮅﮆﮇﮈﮉ
26:215 এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
ﮊﮋﮌﮍﮎﮏﮐﮑ
26:216 যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
ﮒﮓﮔﮕﮖ
26:217 আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
ﮗﮘﮙﮚﮛ
26:218 যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,
ﮜﮝﮞﮟ
26:219 এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।
ﮠﮡﮢﮣﮤ
26:220 নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
ﮥﮦﮧﮨﮩﮪﮫ
26:221 আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
ﮬﮭﮮﮯﮰﮱ
26:222 তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
ﯓﯔﯕﯖﯗ
26:223 তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
ﯘﯙﯚﯛ
26:224 বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
ﯜﯝﯞﯟﯠﯡﯢﯣ
26:225 তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
ﯤﯥﯦﯧﯨﯩ
26:226 এবং এমন কথা বলে, যা তারা করে না।
ﯪﯫﯬﯭﯮﯯﯰﯱﯲﯳﯴﯵﯶﯷﯸﯹﯺﯻﯼﯽﯾ
26:227 তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না