সূরা আল-ইনশিকাক আরবি ও বাংলা

সূরা আল-ইনশিকাক সম্পূর্ণ বাংলা অনুবাদসহ পড়ুন। আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং অডিও তিলাওয়াত আয়াত অনুযায়ী। (25 আয়াত — مكية). আল-ইনশিকাক শুনুন, আল-ইনশিকাক অনুবাদ, আল-ইনশিকাক mp3, আল-ইনশিকাক pdf.

সূরা আল-ইনশিকাক পড়ুন এবং শুনুন

🎧 আয়াত
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
إِذَا السَّمَاءُ انشَقَّتْ ۝١
📖 অনুবাদ আয়াত 1
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۝٢
📖 অনুবাদ আয়াত 2
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ ۝٣
📖 অনুবাদ আয়াত 3
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ۝٤
📖 অনুবাদ আয়াত 4
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۝٥
📖 অনুবাদ আয়াত 5
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ ۝٦
📖 অনুবাদ আয়াত 6
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ۝٧
📖 অনুবাদ আয়াত 7
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ۝٨
📖 অনুবাদ আয়াত 8
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا ۝٩
📖 অনুবাদ আয়াত 9
এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ ۝١٠
📖 অনুবাদ আয়াত 10
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ۝١١
📖 অনুবাদ আয়াত 11
সে মৃত্যুকে আহবান করবে,
وَيَصْلَىٰ سَعِيرًا ۝١٢
📖 অনুবাদ আয়াত 12
এবং জাহান্নামে প্রবেশ করবে।
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا ۝١٣
📖 অনুবাদ আয়াত 13
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ ۝١٤
📖 অনুবাদ আয়াত 14
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا ۝١٥
📖 অনুবাদ আয়াত 15
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ ۝١٦
📖 অনুবাদ আয়াত 16
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
وَاللَّيْلِ وَمَا وَسَقَ ۝١٧
📖 অনুবাদ আয়াত 17
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ ۝١٨
📖 অনুবাদ আয়াত 18
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ۝١٩
📖 অনুবাদ আয়াত 19
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ۝٢٠
📖 অনুবাদ আয়াত 20
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ ۝٢١
📖 অনুবাদ আয়াত 21
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ ۝٢٢
📖 অনুবাদ আয়াত 22
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ۝٢٣
📖 অনুবাদ আয়াত 23
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ۝٢٤
📖 অনুবাদ আয়াত 24
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ۝٢٥
📖 অনুবাদ আয়াত 25
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
← 83 আল-ইনশিকাক (84/114) 85 →
পড়ুন সূরা আল-ইনশিকাক বাংলা অনুবাদ – আরবি পাঠ, অনুবাদ ও অডিও

84الإنشقاق Al-Inshiqaq 📚 25 আয়াত مكية

সূরা আল-ইনশিকাক আয়াত অনুযায়ী অনুবাদ — 25 আয়াত




পবিত্র কুরআন


Tuesday, August 18, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না