সূরা আশ-শামস আরবি ও বাংলা

সূরা আশ-শামস সম্পূর্ণ বাংলা অনুবাদসহ পড়ুন। আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং অডিও তিলাওয়াত আয়াত অনুযায়ী। (15 আয়াত — مكية). আশ-শামস শুনুন, আশ-শামস অনুবাদ, আশ-শামস mp3, আশ-শামস pdf.

সূরা আশ-শামস পড়ুন এবং শুনুন

🎧 আয়াত
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
وَالشَّمْسِ وَضُحَاهَا ۝١
📖 অনুবাদ আয়াত 1
শপথ সূর্যের ও তার কিরণের,
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ۝٢
📖 অনুবাদ আয়াত 2
শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا ۝٣
📖 অনুবাদ আয়াত 3
শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا ۝٤
📖 অনুবাদ আয়াত 4
শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ۝٥
📖 অনুবাদ আয়াত 5
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا ۝٦
📖 অনুবাদ আয়াত 6
শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ۝٧
📖 অনুবাদ আয়াত 7
শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا ۝٨
📖 অনুবাদ আয়াত 8
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا ۝٩
📖 অনুবাদ আয়াত 9
যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا ۝١٠
📖 অনুবাদ আয়াত 10
এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا ۝١١
📖 অনুবাদ আয়াত 11
সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
إِذِ انبَعَثَ أَشْقَاهَا ۝١٢
📖 অনুবাদ আয়াত 12
যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا ۝١٣
📖 অনুবাদ আয়াত 13
অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا ۝١٤
📖 অনুবাদ আয়াত 14
অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
وَلَا يَخَافُ عُقْبَاهَا ۝١٥
📖 অনুবাদ আয়াত 15
আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
← 90 আশ-শামস (91/114) 92 →
পড়ুন সূরা আশ-শামস বাংলা অনুবাদ – আরবি পাঠ, অনুবাদ ও অডিও

91الشمس Ash-Shams 📚 15 আয়াত مكية

সূরা আশ-শামস আয়াত অনুযায়ী অনুবাদ — 15 আয়াত




পবিত্র কুরআন


Tuesday, August 18, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না