সূরা আল-লাইল আরবি ও বাংলা

সূরা আল-লাইল সম্পূর্ণ বাংলা অনুবাদসহ পড়ুন। আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং অডিও তিলাওয়াত আয়াত অনুযায়ী। (21 আয়াত — مكية). আল-লাইল শুনুন, আল-লাইল অনুবাদ, আল-লাইল mp3, আল-লাইল pdf.

সূরা আল-লাইল পড়ুন এবং শুনুন

🎧 আয়াত
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ ۝١
📖 অনুবাদ আয়াত 1
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ۝٢
📖 অনুবাদ আয়াত 2
শপথ দিনের, যখন সে আলোকিত হয়
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ ۝٣
📖 অনুবাদ আয়াত 3
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ ۝٤
📖 অনুবাদ আয়াত 4
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ ۝٥
📖 অনুবাদ আয়াত 5
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
وَصَدَّقَ بِالْحُسْنَىٰ ۝٦
📖 অনুবাদ আয়াত 6
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ ۝٧
📖 অনুবাদ আয়াত 7
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ ۝٨
📖 অনুবাদ আয়াত 8
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
وَكَذَّبَ بِالْحُسْنَىٰ ۝٩
📖 অনুবাদ আয়াত 9
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ ۝١٠
📖 অনুবাদ আয়াত 10
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ ۝١١
📖 অনুবাদ আয়াত 11
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ ۝١٢
📖 অনুবাদ আয়াত 12
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ ۝١٣
📖 অনুবাদ আয়াত 13
আর আমি মালিক ইহকালের ও পরকালের।
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ ۝١٤
📖 অনুবাদ আয়াত 14
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى ۝١٥
📖 অনুবাদ আয়াত 15
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ۝١٦
📖 অনুবাদ আয়াত 16
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى ۝١٧
📖 অনুবাদ আয়াত 17
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ ۝١٨
📖 অনুবাদ আয়াত 18
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ ۝١٩
📖 অনুবাদ আয়াত 19
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ ۝٢٠
📖 অনুবাদ আয়াত 20
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
وَلَسَوْفَ يَرْضَىٰ ۝٢١
📖 অনুবাদ আয়াত 21
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
← 91 আল-লাইল (92/114) 93 →
পড়ুন সূরা আল-লাইল বাংলা অনুবাদ – আরবি পাঠ, অনুবাদ ও অডিও

92الليل Al-Layl 📚 21 আয়াত مكية

সূরা আল-লাইল আয়াত অনুযায়ী অনুবাদ — 21 আয়াত




পবিত্র কুরআন


Tuesday, August 18, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না