PDF —
19 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আল-আলাক pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আল-আলাক pdf বাংলা — ডাউনলোড সূরা আল-আলাক অনুবাদ. সূরা আল-আলাক (মাক্কী) 19 আয়াত.

← আত-তিনসূরা আল-আলাক আল-কাদর →


19 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﮕﮖﮗﮘﮙﮚ
96:1 পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
ﮛﮜﮝﮞﮟ
96:2 সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
ﮠﮡﮢﮣ
96:3 পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
ﮤﮥﮦﮧ
96:4 যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
ﮨﮩﮪﮫﮬﮭ
96:5 শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
ﮮﮯﮰﮱﯓ
96:6 সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
ﯔﯕﯖﯗ
96:7 এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
ﯘﯙﯚﯛﯜ
96:8 নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
ﯝﯞﯟﯠ
96:9 আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
ﯡﯢﯣﯤ
96:10 এক বান্দাকে যখন সে নামায পড়ে?
ﯥﯦﯧﯨﯩﯪ
96:11 আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
ﯫﯬﯭﯮ
96:12 অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
ﭑﭒﭓﭔﭕ
96:13 আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
ﭖﭗﭘﭙﭚﭛ
96:14 সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
ﭜﭝﭞﭟﭠﭡﭢ
96:15 কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
ﭣﭤﭥﭦ
96:16 মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
ﭧﭨﭩ
96:17 অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
ﭪﭫﭬ
96:18 আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
ﭭﭮﭯﭰﭱﭲﭳ
96:19 কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না