সূরা আল-আলাক আরবি ও বাংলা

সূরা আল-আলাক সম্পূর্ণ বাংলা অনুবাদসহ পড়ুন। আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং অডিও তিলাওয়াত আয়াত অনুযায়ী। (19 আয়াত — مكية). আল-আলাক শুনুন, আল-আলাক অনুবাদ, আল-আলাক mp3, আল-আলাক pdf.

সূরা আল-আলাক পড়ুন এবং শুনুন

🎧 আয়াত
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ۝١
📖 অনুবাদ আয়াত 1
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ۝٢
📖 অনুবাদ আয়াত 2
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ۝٣
📖 অনুবাদ আয়াত 3
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ۝٤
📖 অনুবাদ আয়াত 4
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ ۝٥
📖 অনুবাদ আয়াত 5
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ ۝٦
📖 অনুবাদ আয়াত 6
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
أَن رَّآهُ اسْتَغْنَىٰ ۝٧
📖 অনুবাদ আয়াত 7
এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ ۝٨
📖 অনুবাদ আয়াত 8
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ ۝٩
📖 অনুবাদ আয়াত 9
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
عَبْدًا إِذَا صَلَّىٰ ۝١٠
📖 অনুবাদ আয়াত 10
এক বান্দাকে যখন সে নামায পড়ে?
أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ ۝١١
📖 অনুবাদ আয়াত 11
আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ ۝١٢
📖 অনুবাদ আয়াত 12
অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ ۝١٣
📖 অনুবাদ আয়াত 13
আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ ۝١٤
📖 অনুবাদ আয়াত 14
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ ۝١٥
📖 অনুবাদ আয়াত 15
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۝١٦
📖 অনুবাদ আয়াত 16
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
فَلْيَدْعُ نَادِيَهُ ۝١٧
📖 অনুবাদ আয়াত 17
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
سَنَدْعُ الزَّبَانِيَةَ ۝١٨
📖 অনুবাদ আয়াত 18
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩ ۝١٩
📖 অনুবাদ আয়াত 19
কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
← 95 আল-আলাক (96/114) 97 →
পড়ুন সূরা আল-আলাক বাংলা অনুবাদ – আরবি পাঠ, অনুবাদ ও অডিও

96العلق Al-'Alaq 📚 19 আয়াত مكية

সূরা আল-আলাক আয়াত অনুযায়ী অনুবাদ — 19 আয়াত




পবিত্র কুরআন


Tuesday, August 18, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না