Mishary Rashid Alafasy
✓
Mahmoud Khalil Al-Husary
✓
Abdurrahman As-Sudais
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
Abdul Basit Abdul Samad
✓
Ali Al-Hudhaify
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
Abu Bakr Ash-Shaatree
✓
Muhammad Ayyoub
✓
Abdullah Basfar
✓
Abdullah Al-Juhani
✓
Maher Al Muaiqly
✓
অনুবাদ — Tafsir
শব্দার্থ:
- إِذْنِ اللهِ: আল্লাহর অনুমতি, ইচ্ছা ও তাওফীক।
- الرِّجْسَ: শাস্তি, লাঞ্ছনা ও অপবিত্রতা।
তাফসীর:
কোনো মানুষের পক্ষে নিজের ইচ্ছামাত্র বা নিজের চেষ্টায় ঈমান আনা সম্ভব নয়; বরং আল্লাহর অনুমতি, ইচ্ছা ও তাওফীক ছাড়া কেউ ঈমান আনতে পারে না। কারণ হিদায়াত ও তাওফীক সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। তিনি যাকে চান হিদায়াত দেন এবং যাকে চান পথভ্রষ্ট করেন। তাই হে নবী! আপনি যাদের ঈমান আনার জন্য আগ্রহী, তাদের জন্য আফসোস করে নিজেকে কষ্ট দেবেন না। আপনার দায়িত্ব শুধু প্রচার করা; আর অন্তরে ঈমান আনা বা না আনা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল।
অপরদিকে, যারা আল্লাহর আদেশ-নিষেধ সম্পর্কে চিন্তা-ভাবনা করে না এবং তার প্রমাণাদি উপলব্ধি করে না, আল্লাহ তাদের উপর শাস্তি ও লাঞ্ছনা চাপিয়ে দেন। কারণ তারা বিবেক ও জ্ঞান ব্যবহার করেনি, ফলে তারা সত্যকে গ্রহণ করেনি এবং শাস্তির উপযুক্ত হয়েছে।
শিক্ষা ও উপদেশ:
- ঈমান আনা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তাই হিদায়াতের জন্য আমাদের উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা এবং নিজেদের আমলকে সংশোধন করা।
- হিদায়াতের ব্যাপারে অতিরিক্ত দুশ্চিন্তা বা হতাশা না করে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। কারণ আল্লাহ যাকে চান হিদায়াত দেন।
- জ্ঞান-বিবেক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চিন্তা-ভাবনা করে না এবং সত্য উপলব্ধি করার চেষ্টা করে না, তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হবে।
- এই আয়াত আমাদের শেখায় যে, মানুষের প্রচেষ্টা প্রয়োজন, তবে চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে। তাই আমরা যেন দাওয়াতের কাজ করে যাই এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিই।
- আল্লাহর আদেশ-নিষেধ সম্পর্কে গাফেল না হয়ে বরং কুরআন ও সুন্নাহ অধ্য�়ন করে সঠিক পথে চলা প্রতিটি মুমিনের কর্তব্য।
📜 আয়াত 98-102 — সূরা ইউনুস
অনুবাদ — ইউনুস 100
সূরা ইউনুস আয়াত 100 - পড়ুন, শুনুন, অনুবাদ, বাংলা : আর কারো ঈমান আনা হতে পারে না, যতক্ষণ না আল্লাহর…সূরা আয়াত 100/109 — সূরা ইউনুস يونس (মাক্কী). পড়ুন শুনুন অনুবাদ (বাংলা). শুনুন: সূরা ইউনুস শুনুন, সূরা ইউনুস অনুবাদ, সূরা ইউনুস mp3, সূরা ইউনুস pdf. আয়াত 98–102. বাংলা অর্থ: हिन्दी.
পবিত্র কুরআন
Monday, September 28, 2026
আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না


