PDF —
182 আয়াত মাক্কী PDF
Built right in your browser — download starts automatically

সূরা আস-সাফফাত pdf — ডাউনলোড (বাংলা)

সূরা আস-সাফফাত pdf বাংলা — ডাউনলোড সূরা আস-সাফফাত অনুবাদ. সূরা আস-সাফফাত (মাক্কী) 182 আয়াত.

← ইয়াসীনসূরা আস-সাফফাত সাদ →


182 আয়াত · মাক্কী · বাংলা
bismillah
ﭑﭒﭓ
37:1 শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
ﭔﭕﭖ
37:2 অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
ﭗﭘﭙ
37:3 অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের-
ﭚﭛﭜﭝ
37:4 নিশ্চয় তোমাদের মাবুদ এক।
ﭞﭟﭠﭡﭢﭣﭤﭥ
37:5 তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
ﭦﭧﭨﭩﭪﭫﭬ
37:6 নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
ﭭﭮﭯﭰﭱﭲ
37:7 এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
ﭳﭴﭵﭶﭷﭸﭹﭺﭻﭼ
37:8 ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
ﭽﭾﭿﮀﮁﮂ
37:9 ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
ﮃﮄﮅﮆﮇﮈﮉﮊ
37:10 তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
ﮋﮌﮍﮎﮏﮐﮑﮒﮓﮔﮕﮖﮗﮘ
37:11 আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
ﮙﮚﮛﮜ
37:12 বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
ﮝﮞﮟﮠﮡ
37:13 যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
ﮢﮣﮤﮥﮦ
37:14 তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
ﮧﮨﮩﮪﮫﮬﮭ
37:15 এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
ﮮﮯﮰﮱﯓﯔﯕﯖ
37:16 আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
ﯗﯘﯙ
37:17 আমাদের পিতৃপুরুষগণও কি?
ﯚﯛﯜﯝﯞ
37:18 বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
ﯟﯠﯡﯢﯣﯤﯥﯦ
37:19 বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
ﯧﯨﯩﯪﯫﯬ
37:20 এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
ﯭﯮﯯﯰﯱﯲﯳﯴ
37:21 বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
ﯵﯶﯷﯸﯹﯺﯻﯼﯽ
37:22 একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
ﯾﯿﰀﰁﰂﰃﰄﰅ
37:23 আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
ﰆﰇﰈﰉﰊ
37:24 এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
ﭑﭒﭓﭔﭕ
37:25 তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
ﭖﭗﭘﭙﭚ
37:26 বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
ﭛﭜﭝﭞﭟﭠ
37:27 তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
ﭡﭢﭣﭤﭥﭦﭧ
37:28 বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
ﭨﭩﭪﭫﭬﭭ
37:29 তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
ﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶﭷﭸﭹ
37:30 এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
ﭺﭻﭼﭽﭾﭿﮀﮁ
37:31 আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
ﮂﮃﮄﮅﮆ
37:32 আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
ﮇﮈﮉﮊﮋﮌ
37:33 তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
ﮍﮎﮏﮐﮑ
37:34 অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
ﮒﮓﮔﮕﮖﮗﮘﮙﮚﮛﮜ
37:35 তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
ﮝﮞﮟﮠﮡﮢﮣ
37:36 এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
ﮤﮥﮦﮧﮨﮩ
37:37 না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
ﮪﮫﮬﮭﮮ
37:38 তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
ﮯﮰﮱﯓﯔﯕﯖ
37:39 তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
ﯗﯘﯙﯚﯛ
37:40 তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
ﯜﯝﯞﯟﯠ
37:41 তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
ﯡﯢﯣﯤ
37:42 ফল-মূল এবং তারা সম্মানিত।
ﯥﯦﯧﯨ
37:43 নেয়ামতের উদ্যানসমূহ।
ﯩﯪﯫﯬ
37:44 মুখোমুখি হয়ে আসনে আসীন।
ﯭﯮﯯﯰﯱﯲ
37:45 তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
ﯳﯴﯵﯶ
37:46 সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
ﯷﯸﯹﯺﯻﯼﯽﯾ
37:47 তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
ﯿﰀﰁﰂﰃ
37:48 তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
ﰄﰅﰆﰇ
37:49 যেন তারা সুরক্ষিত ডিম।
ﰈﰉﰊﰋﰌﰍ
37:50 অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
ﰎﰏﰐﰑﰒﰓﰔﰕ
37:51 তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
ﭑﭒﭓﭔﭕ
37:52 সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,
ﭖﭗﭘﭙﭚﭛﭜﭝ
37:53 আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
ﭞﭟﭠﭡﭢ
37:54 আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?
ﭣﭤﭥﭦﭧﭨ
37:55 অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
ﭩﭪﭫﭬﭭﭮ
37:56 সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
ﭯﭰﭱﭲﭳﭴﭵ
37:57 আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
ﭶﭷﭸﭹ
37:58 এখন আমাদের আর মৃত্যু হবে না।
ﭺﭻﭼﭽﭾﭿﮀ
37:59 আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
ﮁﮂﮃﮄﮅﮆ
37:60 নিশ্চয় এই মহা সাফল্য।
ﮇﮈﮉﮊﮋ
37:61 এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
ﮌﮍﮎﮏﮐﮑﮒ
37:62 এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?
ﮓﮔﮕﮖﮗ
37:63 আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
ﮘﮙﮚﮛﮜﮝﮞ
37:64 এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
ﮟﮠﮡﮢﮣ
37:65 এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
ﮤﮥﮦﮧﮨﮩﮪ
37:66 কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
ﮫﮬﮭﮮﮯﮰﮱﯓ
37:67 তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
ﯔﯕﯖﯗﯘﯙ
37:68 অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
ﯚﯛﯜﯝﯞ
37:69 তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
ﯟﯠﯡﯢﯣ
37:70 অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
ﯤﯥﯦﯧﯨﯩ
37:71 তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
ﯪﯫﯬﯭﯮ
37:72 আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
ﯯﯰﯱﯲﯳﯴ
37:73 অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
ﯵﯶﯷﯸﯹ
37:74 তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
ﯺﯻﯼﯽﯾﯿ
37:75 আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
ﰀﰁﰂﰃﰄﰅ
37:76 আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
ﭑﭒﭓﭔﭕ
37:77 এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
ﭖﭗﭘﭙﭚ
37:78 আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
ﭛﭜﭝﭞﭟﭠ
37:79 বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
ﭡﭢﭣﭤﭥ
37:80 আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
ﭦﭧﭨﭩﭪ
37:81 সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।
ﭫﭬﭭﭮ
37:82 অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
ﭯﭰﭱﭲﭳﭴ
37:83 আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
ﭵﭶﭷﭸﭹﭺ
37:84 যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
ﭻﭼﭽﭾﭿﮀﮁ
37:85 যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
ﮂﮃﮄﮅﮆﮇ
37:86 তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
ﮈﮉﮊﮋﮌ
37:87 বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
ﮍﮎﮏﮐﮑ
37:88 অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
ﮒﮓﮔﮕ
37:89 এবং বললঃ আমি পীড়িত।
ﮖﮗﮘﮙ
37:90 অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
ﮚﮛﮜﮝﮞﮟﮠ
37:91 অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
ﮡﮢﮣﮤﮥ
37:92 তোমাদের কি হল যে, কথা বলছ না?
ﮦﮧﮨﮩﮪ
37:93 অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
ﮫﮬﮭﮮ
37:94 তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।
ﮯﮰﮱﯓﯔ
37:95 সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?
ﯕﯖﯗﯘﯙ
37:96 অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
ﯚﯛﯜﯝﯞﯟﯠﯡ
37:97 তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
ﯢﯣﯤﯥﯦﯧ
37:98 তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
ﯨﯩﯪﯫﯬﯭﯮ
37:99 সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
ﯯﯰﯱﯲﯳﯴ
37:100 হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
ﯵﯶﯷﯸ
37:101 সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
ﯹﯺﯻﯼﯽﯾﯿﰀﰁﰂﰃﰄﰅﰆﰇﰈﰉﰊﰋﰌﰍﰎﰏﰐﰑﰒﰓﰔﰕ
37:102 অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
ﭑﭒﭓﭔﭕ
37:103 যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
ﭖﭗﭘﭙ
37:104 তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
ﭚﭛﭜﭝﭞﭟﭠﭡﭢ
37:105 তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
ﭣﭤﭥﭦﭧﭨ
37:106 নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
ﭩﭪﭫﭬ
37:107 আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
ﭭﭮﭯﭰﭱ
37:108 আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
ﭲﭳﭴﭵ
37:109 ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
ﭶﭷﭸﭹ
37:110 এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
ﭺﭻﭼﭽﭾ
37:111 সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
ﭿﮀﮁﮂﮃﮄ
37:112 আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
ﮅﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏﮐ
37:113 তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
ﮑﮒﮓﮔﮕﮖ
37:114 আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
ﮗﮘﮙﮚﮛﮜ
37:115 তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
ﮝﮞﮟﮠﮡ
37:116 আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
ﮢﮣﮤﮥ
37:117 আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
ﮦﮧﮨﮩ
37:118 এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
ﮪﮫﮬﮭﮮ
37:119 আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
ﮯﮰﮱﯓﯔ
37:120 মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
ﯕﯖﯗﯘﯙ
37:121 এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
ﯚﯛﯜﯝﯞ
37:122 তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
ﯟﯠﯡﯢﯣ
37:123 নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
ﯤﯥﯦﯧﯨﯩ
37:124 যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
ﯪﯫﯬﯭﯮﯯ
37:125 তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
ﯰﯱﯲﯳﯴﯵ
37:126 যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
ﭑﭒﭓﭔ
37:127 অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
ﭕﭖﭗﭘﭙ
37:128 কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
ﭚﭛﭜﭝﭞ
37:129 আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
ﭟﭠﭡﭢﭣ
37:130 ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
ﭤﭥﭦﭧﭨ
37:131 এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
ﭩﭪﭫﭬﭭ
37:132 সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
ﭮﭯﭰﭱﭲ
37:133 নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
ﭳﭴﭵﭶﭷ
37:134 যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
ﭸﭹﭺﭻﭼ
37:135 কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
ﭽﭾﭿﮀ
37:136 অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
ﮁﮂﮃﮄﮅ
37:137 তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
ﮆﮇﮈﮉﮊ
37:138 এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?
ﮋﮌﮍﮎﮏ
37:139 আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
ﮐﮑﮒﮓﮔﮕ
37:140 যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
ﮖﮗﮘﮙﮚ
37:141 অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
ﮛﮜﮝﮞﮟ
37:142 অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
ﮠﮡﮢﮣﮤﮥ
37:143 যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,
ﮦﮧﮨﮩﮪﮫﮬ
37:144 তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
ﮭﮮﮯﮰﮱﯓ
37:145 অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
ﯔﯕﯖﯗﯘﯙ
37:146 আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
ﯚﯛﯜﯝﯞﯟﯠ
37:147 এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
ﯡﯢﯣﯤﯥ
37:148 তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
ﯦﯧﯨﯩﯪﯫ
37:149 এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।
ﯬﯭﯮﯯﯰﯱﯲ
37:150 না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
ﯳﯴﯵﯶﯷﯸ
37:151 জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
ﯹﯺﯻﯼﯽ
37:152 আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
ﯾﯿﰀﰁﰂ
37:153 তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?
ﭑﭒﭓﭔﭕ
37:154 তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
ﭖﭗﭘ
37:155 তোমরা কি অনুধাবন কর না?
ﭙﭚﭛﭜﭝ
37:156 না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
ﭞﭟﭠﭡﭢﭣ
37:157 তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
ﭤﭥﭦﭧﭨﭩﭪﭫﭬﭭﭮﭯ
37:158 তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
ﭰﭱﭲﭳﭴ
37:159 তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
ﭵﭶﭷﭸﭹ
37:160 তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
ﭺﭻﭼﭽ
37:161 অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
ﭾﭿﮀﮁﮂ
37:162 তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
ﮃﮄﮅﮆﮇﮈ
37:163 শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
ﮉﮊﮋﮌﮍﮎﮏ
37:164 আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
ﮐﮑﮒﮓ
37:165 এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
ﮔﮕﮖﮗ
37:166 এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
ﮘﮙﮚﮛ
37:167 তারা তো বলতঃ
ﮜﮝﮞﮟﮠﮡﮢ
37:168 যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
ﮣﮤﮥﮦﮧ
37:169 তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
ﮨﮩﮪﮫﮬﮭ
37:170 বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
ﮮﮯﮰﮱﯓﯔ
37:171 আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
ﯕﯖﯗﯘ
37:172 অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
ﯙﯚﯛﯜﯝ
37:173 আর আমার বাহিনীই হয় বিজয়ী।
ﯞﯟﯠﯡﯢ
37:174 অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
ﯣﯤﯥﯦ
37:175 এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
ﯧﯨﯩ
37:176 আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?
ﯪﯫﯬﯭﯮﯯﯰ
37:177 অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
ﯱﯲﯳﯴﯵ
37:178 আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
ﯶﯷﯸﯹ
37:179 এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
ﯺﯻﯼﯽﯾﯿﰀ
37:180 পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
ﰁﰂﰃﰄ
37:181 পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
ﰅﰆﰇﰈﰉ
37:182 সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।

পবিত্র কুরআন


Wednesday, September 9, 2026

আপনার নেক দোয়ায় আমাদের ভুলে যাবেন না